Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি বাসের ছাদ থেকে পড়ে মারা গেলেন যাত্রী!

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহার-গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চলন্ত বাসের ওপর থেকে পড়ে গিয়ে জখম হলেন এক যাত্রী হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, বুধবার ধূপগুড়ি বাস টার্মিনাসে একটি বাস দাঁড়ানোর মুহূর্তেই এক জন যাত্রী ছাদের ওপর

সরকারি বাসের ছাদ থেকে পড়ে মারা গেলেন যাত্রী!

শেষ আপডেট: 10 April 2019 20:52

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহার-গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চলন্ত বাসের ওপর থেকে পড়ে গিয়ে জখম হলেন এক যাত্রী হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, বুধবার ধূপগুড়ি বাস টার্মিনাসে একটি বাস দাঁড়ানোর মুহূর্তেই এক জন যাত্রী ছাদের ওপর থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছু পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্থানীয় সূত্রের খবর, নির্বাচনের কাজে অনেক বাস নিয়ে নেওয়ায় এ দিন রাস্তায় বাসের সংখ্যা অনেক কম ছিল। বাসের কন্ডাক্টর বাপ্পা সুত্রধর জানান, খুব ভিড়ের কারণে ওই যাত্রী বাসে উঠতে পারেননি। তখন তিনি বাসের ছাদে উঠতে চান। কিন্তু তাঁকে বাসের ছাদে নিতে রাজি না হলেও, জোর করে ওই  উঠে পড়েন বাসের মাথায়। তাঁকে দেখে আরও কয়েক জন যাত্রী জোর করে বাসের ছাদে উঠে যান কন্ডাক্টরের বারণ সত্ত্বেও। এর পরেই ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করেছে। ধূপগুড়ি থানা সুত্রে জানা গেছে, ওই পড়ে যাওয়া যাত্রীকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দেখার কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

```