Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিশ্বকর্মা পুজোর দিন তলিয়ে গেলেন শ্রমিক! ফিডার ক্যানেলে স্নান করতে নেমেছিলেন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বিশ্বকর্মা পূজার দিন মর্মান্তিক দুর্ঘটনা। দামোদরের (Damodar) ফিডার ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি (man drowned)। ওই ব্যক্তির নাম শরীফ রাজবংশী। ৪২ বছর বয়সি শরীফ পেশায় রাজমিস্ত্রি বলে জান

বিশ্বকর্মা পুজোর দিন তলিয়ে গেলেন শ্রমিক! ফিডার ক্যানেলে স্নান করতে নেমেছিলেন

শেষ আপডেট: 18 September 2023 13:11

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বিশ্বকর্মা পূজার দিন মর্মান্তিক দুর্ঘটনা। দামোদরের (Damodar) ফিডার ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি (man drowned)।

ওই ব্যক্তির নাম শরীফ রাজবংশী। ৪২ বছর বয়সি শরীফ পেশায় রাজমিস্ত্রি বলে জানা গেছে। সোমবার বিকেলে ফিডার ক্যানেলে স্নান করতে নামেন তিনি। তারপরেই স্রোতে তলিয়ে যান। স্থানীয়রা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান মেলেনি। এরপর খবর দেওয়া হয় কোক ওভেন থানায়।

জানা গেছে, ওই ব্যক্তি মুর্শিদাবাদের বাসিন্দা। তবে কাজের সূত্রে দুর্গাপুরে থাকতেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোক ওভেন থানার পুলিশ। আসানসোল বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়েছে। যৌথ উদ্যোগে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে। তবে সন্ধ্যা পর্যন্ত শরীফের খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গেছে। (man drowned)

উল্লেখ্য, চার দিন আগে গত ১৪ সেপ্টেম্বর ধুপগুড়িতে জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল ৫ ছাত্র। জানা গেছে, নদী পারাপার করতে চাইছিল তারা। কিন্তু বর্ষায় নদীর জলস্তর এবং স্রোত দুইই বেশি থাকায় বিপত্তি বাঁধে। সাঁতরে নদী পার হওয়ার সময় ওই পড়ুয়ারা একটি ঘূর্ণিতে ফেঁসে গিয়ে তলিয়ে যেতে শুরু করে। কোনওক্রমে চারজন সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও চন্দন নামে এক পড়ুয়া তা পারেনি। সে জলে তলিয়ে যায়।

পরে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছে তল্লাশি শুরু করে। দুপুর থেকে শুরু করে সারারাত জলঢাকা নদীতে খোঁজাখুঁজির পর পরের দিন সকালে ওই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ।

মন্দিরে অসুস্থ মুসলিম মহিলার রোগমুক্তির প্রার্থনা, নমাজ পড়ার অভিযোগে গ্রেফতার


```