Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জগদ্দলে যুবককে বেঁধে পেটাল জনতা! মোবাইল ছিনতাই সন্দেহে গণধোলাই, মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ছিনতাইয়ের সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল জগদ্দলে (Jagaddal)। গণপিটুনিতেই (Lynching) ওই যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর অঞ্জনগড় এলাকায়। মৃত যুবকের নাম শ

জগদ্দলে যুবককে বেঁধে পেটাল জনতা! মোবাইল ছিনতাই সন্দেহে গণধোলাই, মৃত্যু

শেষ আপডেট: 1 August 2022 13:34

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ছিনতাইয়ের সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল জগদ্দলে (Jagaddal)। গণপিটুনিতেই (Lynching) ওই যুবকের মৃত্যু হয়েছে বলে খবর।

ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর অঞ্জনগড় এলাকায়। মৃত যুবকের নাম শুভজিৎ দাস। বয়স ২৪ বছর। শ্যামনগর গুরদহ এলাকার বাসিন্দা সে। রাজমিস্ত্রির সহায়ক হিসেবে কাজ করত শুভজিৎ।

সোমবার শ্যামনগর অঞ্জনগড় এলাকায় পথচলতি এক মহিলার মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ ওঠে শুভজিতের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয়রা তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর চলে বেধড়ক মারধর। গণপিটুনিতেই মৃত্যু হয় যুবকের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগদ্দল থানার পুলিশ। শুভজিৎ আদৌ মোবাইল ছিনতাই করেছিল কিনা, কারা তাকে এভাবে মারল, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ছিনতাইবাজ সন্দেহে এভাবে যুবককে পিটিয়ে মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

আরও পড়ুন: বেআইনি বালি পাচারে বাধা, রাজস্থানে রড দিয়ে পুলিশকেই বেধড়ক মারল দুষ্কৃতীরা


```