Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুকের উপর দাঁড়িয়ে পড়ল হাতি, মর্মান্তিক ঘটনা বাগডোগরায়

আচমকা দৌড়াদৌড়ির মধ্যেই হাতিটির সামনে পড়ে যান এক ব্যক্তি। কোনও কিছু বুঝে ওঠার আগেই পা দিয়ে পিষে হত্যা করে করে দাঁতাল।

বুকের উপর দাঁড়িয়ে পড়ল হাতি, মর্মান্তিক ঘটনা বাগডোগরায়

শেষ আপডেট: 13 January 2024 12:55

দ্য ওয়াল ব্যুরো: ফের হাতির হানায় মৃত্যু শিলিগুড়িতে। দলছুট হয়ে জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায় গজরাজ। আচমকা দৌড়াদৌড়ির মধ্যেই হাতিটির সামনে পড়ে যান এক ব্যক্তি। কোনও কিছু বুঝে ওঠার আগেই পা দিয়ে পিষে মেরে ফেলে দাঁতাল। এই ঘটনায় বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শনিবার সকালে টুকুরিয়াঝার জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরা এলাকায় ঢুকে পড়ে একটি দলছুট হাতি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাতি দেখে এলাকায় হুলস্থুল পড়ে যায়। হাতির হানা থেকে বাঁচতে এদিক ওদিক দৌড় লাগান স্থানীয় মানুষজন। ভয় পেয়ে হাতিটিও বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায়।

বনদফতরের প্রাথমিক অনুমান, খাবারের খোঁজেই হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল। লোকালয়ে অলিগলি দিয়ে যাওয়ার সময় আচমকা হাতিটির সামনে চলে আসেন দিলীপ রায় নামে এক ব্যক্তি। চারচাকা গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন দিলীপ। আচমকা হাতিটির সামনে পড়ে যাওয়ায় গাড়ি থেকে বেরিয়ে পালাতে পারেননি তিনি। পালানোর রাস্তা পাচ্ছিল না হাতিটিও। এরপর শুঁড় দিয়ে গাড়িটিকে শূন্যে তুলে মাটিতে আছাড় মারে হাতিটি। তাতে আহত হন দিলীপ। এরপর পা দিয়ে তাঁকে পিষে মেরে ফেলে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপের। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। তাঁরা হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করেন। পাশাপাশি বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।

ঘটনাটিতে বন দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। এলাকায় যথেষ্ট নজরদারির ব্যবস্থা নেই এবং কেন বার বার একই ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। প্রসঙ্গত, মাস আগেও ডাবগ্রামে তাণ্ডব চালায় একটি দাঁতাল। বৈকণ্ঠপুরের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে একাধিক বাড়িতে তাণ্ডব চালায় সে। এদিকে লাগাতার এমন হাতির হানায় আতঙ্কিত উত্তরবঙ্গের মানুষজন। 


```