Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরকীয়ায় ঘর ছেড়েছে বৌ, অবসাদে গলায় দড়ি দিলেন স্বামী! গঙ্গাসাগরে হইচই

দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত সম্পর্কে (extramarital affair) জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। স্বামীর সংসার ফেলে চলেও গিয়েছিলেন অনেক আগেই। তাঁর জেরে মানসিক অবসাদ গ্রাস করছিল যুবককে। তাতেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। গলায় ফাঁস দিয়ে আত্ম

পরকীয়ায় ঘর ছেড়েছে বৌ, অবসাদে গলায় দড়ি দিলেন স্বামী! গঙ্গাসাগরে হইচই

শেষ আপডেট: 18 July 2022 10:13

দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত সম্পর্কে (extramarital affair) জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। স্বামীর সংসার ফেলে চলেও গিয়েছিলেন অনেক আগেই। তাঁর জেরে মানসিক অবসাদ গ্রাস করছিল যুবককে। তাতেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন।

ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর (Gangasagar) গ্রাম এলাকায়। মৃতের নাম অমিত মণ্ডল। সূত্রের খবর, গত দু’বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাঁর স্ত্রী বছর দুয়েক আগেই ঘর ছেড়েছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে সংসার ফেলে চলে গেছেন তিনি। আর তাঁর পর থেকেই মনমরা হয়ে থাকতেন অমিত।

রবিবার রাতে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন তিনি। বাড়ির লোক অনেক ডাকাডাকি করেছেন, তবু দরজা খোলেননি। এরপরই দরজা ভাঙা হয়। বাড়ির লোক দেখেন ঘরের ভিতর গলায় ফাঁস দিয়ে ঝুলছেন অমিত।

সঙ্গে সঙ্গে সাগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

আরও পড়ুন: হোস্টেলের ‘পচা’ খাবার খেয়ে অসুস্থ ১৯ ছাত্রী, তুমুল অশান্তি মহম্মদবাজারে


```