Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ির অদূরের জঙ্গল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, শোরগোল আসানসোলে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ঘরেই ছিলেন ভাই। হঠাৎ করেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বার বার ফোন করলেও রিং হয়ে যাচ্ছিল। তারপর অনেক খোঁজাখুজির পর ভাইয়ের খোঁজ মিলল পলাশ বাগান জঙ্গলে (forest)। ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansole) কুলটি থানার

বাড়ির অদূরের জঙ্গল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, শোরগোল আসানসোলে

শেষ আপডেট: 25 April 2023 07:42

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ঘরেই ছিলেন ভাই। হঠাৎ করেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বার বার ফোন করলেও রিং হয়ে যাচ্ছিল। তারপর অনেক খোঁজাখুজির পর ভাইয়ের খোঁজ মিলল পলাশ বাগান জঙ্গলে (forest)। ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansole) কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত বিষ্ণুবিহার এলাকার। মৃতের নাম বিট্টু সাউ। বয়স ২৩। দাদা বিক্রম সাউ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিসি অভিষেক মোদী, এসিপি সুকান্ত ব্যানার্জী সহ কুলটি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বিট্টু পড়াশোনা করতেন। তাঁর কোনও শত্রু থাকার কথা নয়। তবুও কারা তাঁর উপর হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মৃতের দাদা জানান, বাড়ি থেকে কাউকে না বলেই বেরিয়েছিলেন বিট্টু। সকলে ভেবেছিল হয়তো আশেপাশেই আছে। তারপর রাতের খাওয়ার আগে বিট্টু আসছে না দেখে বাড়ির সকলে দুশ্চিন্তা করতে শুরু করেন। পর পর ফোন করা হলেও ফোন তোলেনি সে। বন্ধু বান্ধবদের ফোন করা হলেও তাঁরা বিট্টুর খবর জানাতে পারেনি।

এই ঘটনায় ভয় পেয়ে যায় মৃতের দাদা। প্রতিবেশীদের ডেকে ভাইকে খুঁজতে বেরোয়। তারপর বাড়ি থেকে ২৫০ মিটার দূরের এক জঙ্গলে বিট্টুকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে বিট্টুকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিক্রম সাউ জানিয়েছেন, ভাইয়ের মাথায় ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। মুখ দিয়ে ফেনা বেরিয়ে গিয়েছে। কে বা কারা ভাইয়ের উপর হামলা করতে পারে বুঝতে পারছেন না দাদা।

কালিয়াগঞ্জের পর কালিয়াচক, খেত থেকে উদ্ধার হল নাবালিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ


```