Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

চাঁদপুরে 'দুয়ারে সরকার' ক্যাম্প থেকে তুলে নিয়ে গিয়ে মার, পুলিশি জুলুমে মৃত্যু বিজেপি কর্মীর

দ্য ওয়াল ব্যুরো: 'দুয়ারে সরকার' (Duyare Sarkar) ক্যাম্পে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল পুলিশের (Police) বিরুদ্ধে। পুলিশের মারে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তির। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চ

চাঁদপুরে 'দুয়ারে সরকার' ক্যাম্প থেকে তুলে নিয়ে গিয়ে মার, পুলিশি জুলুমে মৃত্যু বিজেপি কর্মীর

শেষ আপডেট: 10 September 2021 09:06

দ্য ওয়াল ব্যুরো: 'দুয়ারে সরকার' (Duyare Sarkar) ক্যাম্পে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল পুলিশের (Police) বিরুদ্ধে। পুলিশের মারে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তির। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেসরকারি স্কুলে বেতন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট ঘটনাটি ঘটেছে রাজারহাট চাঁদপুর অঞ্চলে। সেখানে বৃহস্পতিবার 'দুয়ারে সরকার' ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পেই উপস্থিত ছিলেন সঞ্জয় ঘোষ নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি বিজেপি কর্মী (BJP) বলে দাবি এলাকার মানুষের। অভিযোগ, চাঁদপুর হাইস্কুলে 'দুয়ারে সরকার' ক্যাম্প চলাকালীন সঞ্জয় সেখানে যান। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এই অপরাধে পুলিশ তাঁকে মারতে মারতে ভ্যানে তোলে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা। থানায় লকআপেও চলে বেধড়ক মারধর। অসুস্থ অবস্থায় শুক্রবার সকালে রাজারহাট রেক জোয়ানি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয় ঘোষকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই জনরোষের মুখে পড়ে রাজারহাট থানার পুলিশ। থানাা ঘেরাও করে উত্তেজিত জনতা এবং মৃতের পরিবার। কেন পুলিশ এভাবে মারধর করল সেই প্রশ্ন উঠেছে। রাজারহাটে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```