Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৩০ হাজার টাকার বিনিময়ে জাল পরিচয় পত্র বিক্রি অনুপ্রবেশকারীদের, গ্রেফতার বনগাঁর যুবক

দ্য ওয়াল ব্যুরো: টাকার বিনিময় বাংলাদেশীদের (Bangaladesh Citizens) কাছে জাল ভারতীয় (Indian) পরিচয় পত্র (Identity Card) বিক্রি (Selling) করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করল (Arrested) বনগাঁ থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই ভারতীয়দের নকল আধার

৩০ হাজার টাকার বিনিময়ে জাল পরিচয় পত্র বিক্রি অনুপ্রবেশকারীদের, গ্রেফতার বনগাঁর যুবক

শেষ আপডেট: 14 September 2022 02:54

দ্য ওয়াল ব্যুরো: টাকার বিনিময় বাংলাদেশীদের (Bangaladesh Citizens) কাছে জাল ভারতীয় (Indian) পরিচয় পত্র (Identity Card) বিক্রি (Selling) করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করল (Arrested) বনগাঁ থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই ভারতীয়দের নকল আধার কার্ড ভোটার কার্ড সহ বিভিন্ন পরিচয় পত্র তৈরি করে তা বাংলাদেশীদের কাছে চড়া দামে বিক্রি করছিল এই চক্র। মৃত ব্যক্তি সেই চক্রের একজন মাথা বলে জানা গেছে। এর আগে সেই চক্রের আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল।

ধৃত ব্যক্তির নাম নগেন মণ্ডল। বনগাঁর চাঁদা-পানচিতা এলাকার বাসিন্দা সে। পুলিশ জানিয়েছে বনগাঁ মহকুমা আদালতে সে একজন ল-ক্লার্ক হিসেবে কাজ করে।

পুলিশ জানিয়েছে, কিছুদিন আগেই বাংলাদেশের মাদারীপুর জেলার জুরগোয়া গ্রামের বাসিন্দা মঞ্জু মণ্ডল নামের এক মহিলাকে নকল ভারতীয় আধার কার্ড তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুৎ সরকার নামে এদেশের এক ব্যাঙ্ককর্মী। মঞ্জু আগেই সীমান্ত পেরিয়ে চোরাপথে ভারতে ঢুকে পড়েছিল। পানচিতা গ্রামের একটি বাড়িতে পরিচারিকার কাজ করতে শুরু করে সে। পরে পাকাপাকিভাবে এদেশে থাকার জন্য আধার কার্ড তৈরি করতে বিদ্যুৎ সরকারের সঙ্গে যোগাযোগ করে সে। মঞ্জুর সঙ্গে দেখা করতেই স্বরূপনগর থানার বাসিন্দা বিদ্যুৎ বনগাঁয় আসে। তখনই বিএসএফের জওয়ানদের হাতে ধরা পড়ে তারা। তাদের কাছ থেকে একাধিক জাল ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড সহ বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে পুলিশ। বিদ্যুৎ সরকার, সমীর দাস, শান্তনু মালাকার এবং জগন্নাথ দাস নামে চারজনকে সেই সময় গ্রেফতার করে পুলিশ। পরে তাদের জেরা করেই নগেন মণ্ডলের সন্ধান পাওয়া যায়।

জেরায় তারা জানিয়েছে, বাংলাদেশ থেকে চোরাপথে যারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে, বিভিন্ন সূত্র মারফত তাদের সঙ্গে যোগাযোগ করে পাচার চক্রের লোকজন। ২০-৩০ হাজার টাকার বিনিময়ে এক একটি ভুয়ো পরিচয়পত্র 'মিডল ম্যান'দের সাহায্যে তাদের কাছে বিক্রি করা হয়। নকল পরিচয়পত্র তৈরি করার জন্য মৃত ব্যক্তিদের ভোটার কার্ড জোগাড় করত এই চক্রের পাণ্ডারা। তারপর সেই কার্ডগুলো থেকে হলোগ্রাম সংগ্রহ করে নতুন জাল পরিচয় পত্র লাগানো হয়।

ধৃত নগেন মন্ডলকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বিজেপির মহিলা কর্মীদের মারধর পুরুষ পুলিশের! অভিযোগ পেতেই সিপিকে চিঠি মহিলা কমিশনের


```