Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইনশৃঙ্খলা নিয়ে বাংলার নিন্দা হয়, উত্তরপ্রদেশে কী হচ্ছে, উন্নাওকাণ্ড নিয়ে মমতা

দ্য ওয়াল ব্যুরো : রবিবার গাড়ি দুর্ঘটনায় উন্নাওয়ের ধর্ষিতা গুরুতর আহত হয়েছেন। মারা গিয়েছেন দু’জন। ধর্ষিতার মা দাবি করেছেন, অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেনগার তাঁদের মারার চেষ্টা করেছিলেন। সোমবার ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা

আইনশৃঙ্খলা নিয়ে বাংলার নিন্দা হয়, উত্তরপ্রদেশে কী হচ্ছে, উন্নাওকাণ্ড নিয়ে মমতা

শেষ আপডেট: 29 July 2019 10:21

দ্য ওয়াল ব্যুরো : রবিবার গাড়ি দুর্ঘটনায় উন্নাওয়ের ধর্ষিতা গুরুতর আহত হয়েছেন। মারা গিয়েছেন দু’জন। ধর্ষিতার মা দাবি করেছেন, অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেনগার তাঁদের মারার চেষ্টা করেছিলেন। সোমবার ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বদনাম করার জন্য কেবল বাংলার সমালোচনা করা হয়। কিন্তু উত্তরপ্রদেশে কী হচ্ছে? কেন এইভাবে তাঁদের মরতে হল? এর হাই পাওয়ার তদন্ত হওয়া উচিত। এদিন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান। একই দাবি করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। কিন্তু মমতার সিবিআইয়ের ওপরে আস্থা নেই। তিনি বলেন, ওই সংস্থাটি প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে। মমতা চান, কোনও উচ্চক্ষমতাসম্পন্ন সংস্থা এই ঘটনার তদন্ত করুক। ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে এক কিশোরী। কুলদীপ গত একবছর জেলে রয়েছেন। কিন্তু অভিযোগকারিণীর মায়ের বক্তব্য, জেলে কুলদীপের কাছে মোবাইল ফোন রয়েছে। তাছাড়া তাঁর অনেক অনুগামী রয়েছে জেলের বাইরে। তারা অভিযোগকারিণীকে নিয়মিত হুমকি দেয়। মেয়েটির কাকা একটি পৃথক মামলায় রায় বরেলি জেলে বন্দি আছেন। রবিবার অভিযোগকারিণী ও তার পরিবার যখন তাঁকে দেখতে যাচ্ছেন, তখন একটি ট্রাক তাঁদের গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। যে ট্রাকটি মেয়েটির গাড়িতে ধাক্কা মেরেছিল, তার নাম্বার প্লেটের ওপরে কালো রং করা আছে। রাজ্যের পুলিশ প্রধান বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি দুর্ঘটনা। কিন্তু অভিযোগকারীরা যদি সিবিআই তদন্ত চান, আমরা তাঁদের সাহায্য করব। তাঁকে প্রশ্ন করা হয়, ট্রাকটির নাম্বার প্লেটে কালো রং করা আছে কেন? তিনি বলেন, আমরা তদন্ত করছি। ড্রাইভার ও হেল্পারকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুর্ঘটনা হয়েছিল।

```