Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মমতার আঁকা দুর্গা থাকবে পুলিশের নেমন্তন্ন কার্ডে, কেমন সেই ছবি

রফিকুল জামাদার পুজোর সময়ে পুলিশের (Police) পক্ষ থেকে যত কার্ড, লিফলেট, প্রচারপত্র তৈরি হবে তাতে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আঁকা দুর্গার (Durga) ছবি। এই মর্মে সমস্ত পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের মুখ্যমন্ত্রী

মমতার আঁকা দুর্গা থাকবে পুলিশের নেমন্তন্ন কার্ডে, কেমন সেই ছবি

শেষ আপডেট: 29 September 2021 05:20

রফিকুল জামাদার

পুজোর সময়ে পুলিশের (Police) পক্ষ থেকে যত কার্ড, লিফলেট, প্রচারপত্র তৈরি হবে তাতে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আঁকা দুর্গার (Durga) ছবি। এই মর্মে সমস্ত পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটি ই-মেল মারফত পাঠিয়ে দিয়েছে নবান্ন। ছবিটি সাদা কালো হলেও তাতে রয়েছে অন্তর্নিহিত শিল্প ভাবনার ছাপ। দুর্গার ১০টি হাতের একটিও দেখা যাচ্ছে না। নেই কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীও। এক চালা ব্যাকগ্রাউন্ডে রয়েছে ডাকের সাজের কলকা। ঘাসের উপর দাঁড়ানো মা দুর্গা। ছড়িয়ে রয়েছে শিউলি ফুল। [caption id="attachment_2371311" align="aligncenter" width="430"] এ বছর মুখ্যমন্ত্রীর আঁকা এই ছবিই জায়গা পাবে পুলিশের কার্ডে[/caption] প্রতিবারই মা দুর্গাকে পৃথক পৃথক আঙ্গিকে তুলে ধরেন মমতা। বদলে যায় ব্যাকগ্রাউন্ড, সাজ। এবারও আলাদা করে ডাকের সাজের উপর জোর দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর পানাগড়ে যেদিন মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি ছিল, সেদিনও তিনি ডাকের সাজ, টেরাকোটার মতো বাংলার নিজস্ব শিল্প-সংস্কৃতিকে আরও বেশি বাণিজ্যিক বিপণনের কথা বলেছিলেন। দেখা গেল, তাঁর আঁকজা দুর্গায় এবার জায়গা পেল শ্বেতশুভ্র ডাকের সাজই। পুজোর সময়ে পুলিশের কার্ডে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নতুন কোনও ব্যাপার না। প্রতিবছরই তা থাকে। এবারও তার অন্যথা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর সরকারি বিভিন্ন প্রকল্পে তাঁর আকা ছবি ব্যবহার হয়। নতুন নতুন প্রকল্পের লোগো তিনিই আঁকেন। সম্প্রতিই নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের লোগো এঁকেছেন মুখ্যমন্ত্রী।

```