
শেষ আপডেট: 5 July 2022 11:56
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নাম লেখা প্যাডের (Fake pad) মাথায়। তলায় সই-ও (Mamata's fake sign) রয়েছে মুখ্যমন্ত্রীর। শ্যামনগরের (Shyamnagar) ৬৬৭ নম্বর রেশন ডিলারের (Ration dealer) কাছে এমনই প্যাডের কাগজে চিঠি আসে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। চিঠিতে লেখা, ‘ডিয়ার গৌতম, তুমি এই রেশন দোকান দুটি দেখ। ইমিডিয়েট সাসপেন্ড করো।’
এই চিঠি পেয়ে ঘুম উড়ে যায় রেশন ডিলার দেবাশিস ব্যানার্জীর। পরে ঘটনা খতিয়ে দেখে বোঝা যায়, এটা মুখ্যমন্ত্রীর প্যাডও নয়, সইও নয়। সম্পূর্ণ ভুয়ো একটি চিঠি। মুখ্যমন্ত্রীর নাম করে এই হুমকির ঘটনা ঘিরে হইহই পড়ে যায় শ্যামনগরের ৬৬৭ নম্বর রেশনের দোকানে।
এই ঘটনার জেরে গত মাসের ২৮ তারিখে দেবাশিসবাবুর রেশন দোকানে ভিজিলেন্স দফতরের লোকজনও আসেন। এই ঘটনার তদন্ত করেন তাঁরা। দেবাশিসবাবু এ বিষয়ে কারও উপর সরাসরি দোষ না দিয়ে বলেন, নিশ্চয় কেউ এইভাবে বিভ্রান্তি তৈরি করে তাঁকে ফাঁসাতে চাইছে।
মুখ্যমন্ত্রীর নকল প্যাডে সই সহ চিঠির ব্যাপারে স্থানীয় কাউন্সিলর সুখেশ বিশ্বাস জানান, এই চিঠি মুখ্যমন্ত্রীর তরফ থেকে হওয়া সম্ভব নয়। কারণ, এই চিঠিতে নবান্নের ঠিকানা থাকলেও তা পাঠানো হয়েছে শ্যামনগর পোস্ট অফিস থেকে। এতেই বোঝা যাচ্ছে চিঠিটি ভুয়ো। মুখ্যমন্ত্রীর প্যাড ও সই নকল করে চিঠি পাঠানো ভয়ংকর অপরাধ। ঘটনার সঙ্গে কারা যুক্ত তদন্ত করে দেখছে পুলিশ।
মুখ্যমন্ত্রীর বাড়িতে লোক ঢুকে পড়ার ঘটনায় বদল একাধিক নিরাপত্তারক্ষী, নবান্নের ডিউটি ফোনহীন