Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

Mamata Family: মমতার ভাই এবার রাজ্য কমিটিতে, পদও পেলেন কার্তিক

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তাঁর পরিবার (Mamata Family) থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে দলে উল্লেখযোগ্য জায়গা পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০১১ সালে অভিষেক যখন রাজনীতিতে এলেন তখন তৃণমূল যুবার সভাপতি করা হয়েছিল তাঁকে। তারপর

Mamata Family: মমতার ভাই এবার রাজ্য কমিটিতে, পদও পেলেন কার্তিক

শেষ আপডেট: 9 March 2022 05:19

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তাঁর পরিবার (Mamata Family) থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে দলে উল্লেখযোগ্য জায়গা পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০১১ সালে অভিষেক যখন রাজনীতিতে এলেন তখন তৃণমূল যুবার সভাপতি করা হয়েছিল তাঁকে। তারপর ধাপে ধাপে যুব তৃণমূলের সভাপতি, ডায়মন্ড হারবারের সাংসদ থেকে এখন সেই অভিষেক পার্টির (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে এলেন বন্দ্যোপাধ্যায় পরিবারের আরও একজন। তিনি মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। এদিন নজরুল মঞ্চে তৃণমূলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছেন দিদি। সেখানেই নাম রয়েছে কার্তিকের। তাঁকে সম্পাদক করা হয়েছে। আরও পড়ুনঃ ‘আপনার জন্য দরজা খোলা রয়েছে’, নাম না করে মদনকে তোপ মমতার কার্তিক এর আগে ফ্রন্টাল অর্গানাইজেশন তথা শাখা সংগঠনে ছিলেন। লোকসভা ভোটের পর মমতা প্রথম রাজনৈতিক কর্মসূচি করেছিলেন নৈহাটিতে। সেইসময়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ঘরছাড়া করার অভিযোগ উঠেছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক তৃণমূল পার্টি অফিস। নৈহাটির কর্মসূচি থেকে মমতা দুটি ফ্রন্টাল সংগঠন করার কথা বলেছিলেন। দিদি বলেছিলেন, আরএসএস-কে মোকাবিলা করতে আজাদহিন্দ বাহিনী এবং বঙ্গজননী বাহিনী গড়ে তোলা হবে। বঙ্গজননীর দায়িত্ব দেওয়া হয়েছিল কাকলি ঘোষ দস্তিদারকে আর আজদহিন্দ বাহিনীর দায়িত্বে ছিলেন কার্তিক। তারপর বিভিন্ন জেলায় স্বতন্ত্র ভাবে গত কয়েক বছর ধরে আজদহিন্দ বাহিনীর নামে বিভিন্ন কর্মসূচি করেছিলেন কার্তিক। এদিন তাঁকে পার্টির রাজ্য কমিটিতে জায়গা দিলেন দিদি। আরও পড়ুনঃ পুরভোটে অশান্তি, মমতার নিশানায় তিন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এর আগে ওই বাড়ির তৃতীয় সদস্য হিসেবে সংসদীয় রাজনীতিতে এসেছেন কার্তিকের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। এবছর নিজের ভাইয়ের বউকে কলকাতা কর্পোরেশন নির্বাচনে ৭৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছিলেন মমতা। জিতে তিনি কাউন্সিলর হয়েছেন। এমনিতে বিবেক মেলা করা থেকে শুরু করে নানান সামাজিক সংগঠনের কাজে কার্তিক সারা বছর নিজেকে জড়িয়ে রাখেন। ভবানীপুর এলাকায় তাঁর প্রভাবও রয়েছে। এবার সরাসরি পার্টিতে নেতৃত্ব হিসেবে উত্থান হল তাঁর।

```