Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মমতার প্রাক্তন মন্ত্রীর ছেলে মারা গেলেন, ব্রেন স্ট্রোক হয়েছিল

মৃত্যু হল রাজ্যের প্রাক্তন খাদ্য প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর একমাত্র পুত্রের। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন বলে জানা গেছে। কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার ছিলেন তিনি।

মমতার প্রাক্তন মন্ত্রীর ছেলে মারা গেলেন, ব্রেন স্ট্রোক হয়েছিল

শেষ আপডেট: 27 October 2023 14:02

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: মৃত্যু হল রাজ্যের প্রাক্তন খাদ্য প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর একমাত্র পুত্রের। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন বলে জানা গেছে। কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার ছিলেন তিনি।

জানা গেছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতে বাবা পরেশ অধিকারীর সঙ্গে বসেছিলেন হীরকজ্যোতি অধিকারী। হঠাৎ করেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আকস্মিক এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া গোটা মেখলিগঞ্জে। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপসকুমার দাস বলেন, “কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি ডিজিসেই মৃত্যু হয়েছে ওই যুবকের।

এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর। মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও নিজের প্রতিপত্তি খাটিয়ে মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে অবশ্য হাইকোর্টের নির্দেশে চাকরি যায় অঙ্কিতার। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখেও পড়তে হয় পরেশবাবুকে। অকালে ছেলেকে হারিয়ে এদিন ফের বিপর্যয়ের মুখে পড়ল পরেশবাবুর পরিবার।


```