মমতা উদয়নকেই প্রার্থী করলেন দিনহাটায়, ঘোষণা শান্তিপুরের নামও
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ের পরেই, আরও যে চার কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata bannerjee)।
দিদি আগেই জানিয়েছিলেন, খড়দায় উপনির্বাচনের প্রার্থী
শেষ আপডেট: 3 October 2021 11:39
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ের পরেই, আরও যে চার কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata bannerjee)।
দিদি আগেই জানিয়েছিলেন, খড়দায় উপনির্বাচনের প্রার্থী হবেন কৃষিমন্ত্রী তথা ভবানীপুর থেকে ইস্তফা দেওয়া বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার এই কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন শোভনদেব। রবিবাসরীয় দুপুরে ভোটে জেতার পরে মমতা জানিয়েছেন, দিনহাটায় তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন উদয়ন গুহ এবং শান্তিপুরে লড়বেন ব্রজগোপাল গোস্বামী।
আগামী ৩০ অক্টোবর বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন হবে। দিনহাটা, শান্তিপুর, খড়দা এবং গোসাবা। মমতা এদিন প্রথমে বলেন, গোসাবায় কে প্রার্থী হবে তা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি আলোচনা করে ঠিক করবেন। এর কিছু পরেই জানা যায়, গোসাবায় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সুব্রত মণ্ডলের।
একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটায় বিজেপি প্রার্থী করেছিল সাংসদ নিশীথ প্রামাণিককে। শান্তিপুর কেন্দ্রে গেরুয়া টিকিটে লড়েছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। দুজনেই জয়ী হয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দল াতঁদের নির্দেশ দেন, সাংসদ থেকে যাওয়ার এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার। দলের নির্দেশ মেনে তাঁরা তাই করেন। সেই কারণে শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
আবার খড়দায় তৃণমূলের প্রার্থী ছিলেন কাজল সিনহা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ভোটের ফলপ্রকাশের ঠিক আগের দিন কোভিডে মারা যান তিনি। তার আগে থেকেই করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাই সেদিনই স্পষ্ট হয়ে যায় খড়দায় উপনির্বাচন হবে।
এর পরে দিদির জন্য ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিয়ে শোভনদেব চট্টপাধ্যায় প্রয়াত কাজল সিনহার কেন্দ্র খড়দায় লড়বেন বলে নির্দেশ দেয় দল। সেই মতোই খড়দায় দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে গোসাবার বিধায়ক বর্ষীয়ান জয়ন্ত নস্করও কোভিডে প্রয়াত হন। তাই সেখানেও উপনির্বাচন হবে। সুব্রত মণ্ডলের নাম সেখানকার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল।