Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mamata Dhankhar: রাজ্যপালকে কড়া চিঠি মমতার, ‘বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না’, জানালেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমে একই পরিবারের ৮ জনকে (দমকলের হিসাব ১০ জন) পুড়িয়ে মারার ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরে মুখ খুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Birbhum Violence)। টুইট করে বলেছিলেন বাংলায় অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আইনের শাসন বলে কিছু নেই (

Mamata Dhankhar: রাজ্যপালকে কড়া চিঠি মমতার, ‘বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না’, জানালেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 22 March 2022 13:27

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমে একই পরিবারের ৮ জনকে (দমকলের হিসাব ১০ জন) পুড়িয়ে মারার ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরে মুখ খুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Birbhum Violence)। টুইট করে বলেছিলেন বাংলায় অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আইনের শাসন বলে কিছু নেই (Mamata Dhankhar)।

'ভাদুকে নিয়ে যারা হসপিটালে ছুটল, তাদেরই ধরল পুলিশ! কবরে মাটি দেব কী করে', বলছেন স্ত্রী

তার কয়েক প্রহর বাদে রাজ্যপালের সেই সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক দিন পর মঙ্গলবার ধনকড়কে একটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি লিখেছেন, বীরভূমের ঘটনা মর্মান্তিক। যে ভাবে এত জন মানুষের মৃত্যু হয়েছে তা খুবই দুঃখের। রাজ্য সরকার তড়িৎ গতিতে তদন্তে নেমেছে। স্থানীয় দুই পুলিশ অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে আপনি যে ধরনের মন্তব্য করেছেন, তা দুর্ভাগ্যজনক। আপনি যে সাংবিধানিক পদে রয়েছেন, তার পক্ষে অশোভন।

মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, বীরভূমে তৃণমূলেরও এক জন কর্মীকে খুন করা হয়েছে। তিনি স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান ছিলেন। তাঁকে কারা হত্যা করেছে তা নিয়েও তদন্ত চলছে। এর পরই মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যকে বদনাম করার জন্য বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সবই তদন্ত করে দেখা হচ্ছে।

বস্তুত রাজ্যপালকে সন্ধেয় মুখ্যমন্ত্রী এ চিঠি পাঠানোর আগে বীরভূমের ঘটনা নিয়ে বাংলার রাজনীতি অনেকটাই সরগরম হয়ে উঠেছে। রাজ্য বিজেপি নেতারা এ ব্যাপারে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। বিজেপি-কংগ্রেসের দাবি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বা নিদেন পক্ষে সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগ করে আইনশৃঙ্খলার দায়িত্ব কেন্দ্র নিয়ে নিক। কারণ, রাজ্যে আইনশৃঙ্খলার ব্যবস্থাই ভঙ্গুর হয়ে পড়েছে।

অনেকের মতে, এই সমষ্টিগত আক্রমণকেই বৃহত্তর ষড়যন্ত্র বলে বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী ক্ষোভের সঙ্গে এও বলেছেন যে, অন্য কোনও রাজ্য বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে কোনও ঘটনা হলে রাজ্যপালকে তো তা নিয়ে টুঁ শব্দও করতে দেখা যায় না। আর বাংলায় বিক্ষিপ্ত ভাবে কোনও ঘটনা ঘটলেই তিনি সমালোচনা করতে ঝাঁপিয়ে পড়েন। তাঁর এহেন কার্যকলাপে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও চিঠিতে ইঙ্গিত করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।


```