দক্ষিণবঙ্গের 'ম্যান মেড বন্যা' আকাশপথে ঘুরে দেখলেন মমতা, দুপুরেই বৈঠক নবান্নে
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃষ্টি থামতেও স্বস্তি নেই। ডিভিসি-র ছাড়া জলে নতুন করে প্লাবিত হয়েছে একাধিক জেলা। রাজ্যের এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার আকাশপথে পরিদর্শন করছেন মুখ্যম
শেষ আপডেট: 2 October 2021 07:52
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃষ্টি থামতেও স্বস্তি নেই। ডিভিসি-র ছাড়া জলে নতুন করে প্লাবিত হয়েছে একাধিক জেলা। রাজ্যের এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার আকাশপথে পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
১০ই বারাণসীতে প্রিয়ঙ্কার সমাবেশ, দল ছাড়ার হিড়িক উত্তরপ্রদেশ কংগ্রেসে, কোথায় গেলেন দলত্যাগীরা?
এদিন সকালে হাওড়ার ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি আকাশপথে বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন। এরপর আরামবাগে নামেন দুপুর একটা নাগাদ। সূত্রের খবর, গোটা পরিস্থিতি পরিদর্শনের পর দুপুরেই নবান্নে পৌঁছে যাবেন মমতা। সেখানে মুখ্যসচিবের সঙ্গে বন্যা কবলিত এলাকা নিয়ে বৈঠকেও বসার কথা আছে মুখ্যমন্ত্রীর। সেখানে আলোচনা হবে এই পরিস্থিতিতে কী কী করণীয়।
ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা কার্যত ভেসে গেছে। বাঁধ ভেঙে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে হুড়হুড় করে জল ছাড়াল কারণেই রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি বলেছিলেন ‘ম্যান মেড বন্যা’। নানা তর্ক-বিতর্কের মাঝে শনিবার সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। সেচ দফতর সূত্রে খবর, আজ সকাল ৭টা পর থেকে ১ লক্ষ ৫৪ হাজার ৫০০ কিউসেক করে জল ছাড়া হচ্ছে। শুক্রবার সন্ধেয় সন্ধেয় ১ লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারাজ থেকে। আজ প্রায় ২৫ হাজার কিউসেক কম জল ছাড়া হচ্ছে।
জানা গেছে, ডিভিসি-র মাইথন জলাধারের সাতটি গেট খোলা হয়েছে। মাইথন থেকে ৩৫ হাজার কিউসেক ও পাঞ্চেত জলাধার থেকে ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। শুক্রবার মাইথনে জল ছাড়ার পরিমাণ ছিল ১ লক্ষ ১৫ হাজার কিউসেক। পাঞ্চেত জল ছেড়েছিল ৩৫ হাজার কিউসেক। মোট দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছিল শুক্রবার।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'