Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার টাকি সফর ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত টাকি (Mamata Banerjee)। মাত্র তিনদিনে সেজে উঠেছে ইছামতী পাড়ের শহরটি (Taki)। শুধু যে ঝকঝকে হয়ে উঠেছে তা নয়, বেশকিছু নতুন পরিকাঠামো‌ও গড়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায

মমতার টাকি সফর ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে

শেষ আপডেট: 28 November 2022 13:17

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত টাকি (Mamata Banerjee)। মাত্র তিনদিনে সেজে উঠেছে ইছামতী পাড়ের শহরটি (Taki)। শুধু যে ঝকঝকে হয়ে উঠেছে তা নয়, বেশকিছু নতুন পরিকাঠামো‌ও গড়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ নভেম্বর সুন্দরবন থেকে আকাশপথে হেলিকপ্টারে করে টাকিতে পৌঁছবেন।

মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে টাকিবাসীর প্রত্যাশাও কম নয়। পর্যটনকেন্দ্র হিসেবে টাকি যথেষ্ট পরিচিত নাম। কিন্তু এলাকার মানুষের আশা, মুখ্যমন্ত্রী এসে টাকিকে কেন্দ্র করে বড় কোনও পর্যটন প্রকল্পের কথা ঘোষণা করবেন। যাতে কর্মসংস্থানের সমস্যা অনেকটা মিটে যাবে।

শুধু পর্যটন প্রকল্পের ঘোষণা নয়, অনেকে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটকে নতুন জেলা হিসেবেও ঘোষণা করতে পারেন। তবে এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সিবিআইয়ের সমালোচনার পর‌ও আদালত জামিন দিল না পার্থদের

এদিকে প্রশাসন সূত্রে খবর, টাকির এরিয়ান ক্লাবের মাঠে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে। সেখানে হেলিপ্যাড তৈরির কাজ শেষ। এদিকে টাকি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত হ‌ওয়ায় নিরাপত্তা নিশ্ছিন্দ্র করতে ইছামতী নদীতে পুলিশ লঞ্চ নিয়ে টহল দিচ্ছে।

জানা গিয়েছে মঙ্গলবার টাকিতে জনস্বাস্থ্য দফতরের বাংলোয় মুখ্যমন্ত্রী রাত্রিবাস করবেন। পাশাপাশি সেখানে একাধিক প্রশাসনিক বৈঠকও সারবেন তিনি।


```