
শেষ আপডেট: 2 December 2022 11:29
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বুধবার চকখাঁপুকুর এফপি স্কুলে ঢুকে ক্লাস নিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেখানে ছাত্রদের পোশাক উপহার দিয়েছিলেন। বৃহস্পতিবার টাকি ভবনাথ হাইস্কুলে যাওয়ার কথা থাকলেও সেখানে যাওয়ার সিদ্ধান্ত বদলাতে হয় মমতাকে। কারণ ওই স্কুলে পরীক্ষা ছিল। তাই নিজেই ওই স্কুলে যেতে চাননি। কিন্তু তাতে কী? সকাল সকাল ছাত্র থেকে শিক্ষক সকলেই মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে তৈরি ছিলেন। টাকি এরিয়ান ক্লাবের মাঠ থেকে হেলিকপ্টারে ওঠার পথে ভবনাথ স্কুলের পাশ দিয়েই যাওয়ার সময় ফুল দিয়ে মমতাকে (Mamata Banerjee) শুভেচ্ছা জানালেন তাঁরা। মুখ্যমন্ত্রীও তাদের শুভেচ্ছা জানান। কলকাতায় ফেরার পর ওই স্কুলের ছাত্রদের পাঠিয়ে দিলেন চকোলেট, ফুল (CM Gift)।
নির্দোষ বাবাকে থানায় বেধড়ক মার, অপমানে আত্মঘাতী ছেলে! পুলিশকে রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন
বসিরহাট পুলিশ জেলার সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, টাকি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা শুক্রবার স্কুলের ছাত্র-শিক্ষকদের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার তুলে দেন। চকোলেট পেয়ে খুব খুশি ছাত্ররাও।
উপহার পেয়ে ভবনাথ হাইস্কুলের ছাত্র সায়ন দাস জানায়, আগে টিভিতেই মুখ্যমন্ত্রীকে দেখেছি। এবার সামনে থেকে দেখলাম। তারপর চকলেট উপহার পেয়েছি। ভালো লাগছে।
ক্লাস সেভেনের ছাত্র দ্বৈপায়ন বিশ্বাস জানায়, এইভাবেই কেউ চকলেট দেয়নি। মুখ্যমন্ত্রী দিয়েছেন তাতে ভালো লাগছে।
সুন্দরবন এলাকার উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। বেশ কিছু প্রকল্প ও পরিষেবার সূচনাও হয়েছে। সুন্দরবনবাসীর কাছে মুখ্যমন্ত্রীর এই সফর ছিল বেশ তাৎপর্যপূর্ণ।