অভিজিৎ ও স্ত্রী মিলে ডবল সেঞ্চুরি, নোবেল নিয়ে মন্তব্য মমতার
দ্য ওয়াল ব্যুরো: অমর্ত্য সেনের একুশ বছর পর বাঙালির হাতে ফের নোবেল এসেছে তাঁরই ছাত্রের হাত ধরে। তিনি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর স্ত্রী এস্থার ডাফলোও নোবেল পেয়ছেন। আর এটাকেই ডবল সেঞ্চুরি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা
শেষ আপডেট: 17 October 2019 14:32
দ্য ওয়াল ব্যুরো: অমর্ত্য সেনের একুশ বছর পর বাঙালির হাতে ফের নোবেল এসেছে তাঁরই ছাত্রের হাত ধরে। তিনি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর স্ত্রী এস্থার ডাফলোও নোবেল পেয়ছেন। আর এটাকেই ডবল সেঞ্চুরি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বিশ্ববাংলা শারদ সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এই মঞ্চ থেকে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি। ওঁর স্ত্রীও নোবেল পেয়েছেন। একেবারে ডবল সেঞ্চুরি।” আগামী ২৩ তারিখ কলকাতায় আসছেন অভিজিৎবাবু। ইতিমধ্যেই রাজ্যসরকার ও কলকাতা পুরসভার পক্ষ থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
বুধবার বিকেলে অভিজিৎবাবুর বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখা করেন তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নির্মলাদেবীও অর্থনীতির অধ্যাপক ছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কৃষি ক্ষেত্রে তাঁর মতামত নেবে সরকার।
এ দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “অনেকেই বাংলায় নাকি বিজ্ঞানী দেখতে পান না। আমি মনে করি নাসা থেকে ভাষা বাংলা ইজ দ্য টপ অফ দ্য টপ। অ্যাপল থেকে আইটি, টুইটার থেকে নাসা—সবেতেই বাংলার ছেলেমেয়েরা। কিন্তু সেটাকে দেখে হিংসা করলে হবে না।”
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…