Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, মমতার প্রকল্পে অর্থ সাহায্য করতে পারে বিশ্ব ব্যাঙ্ক

দ্য ওয়াল ব্যুরোঃ কন্যাশ্রী হোক, কিংবা রূপশ্রী আর সবুজ সাথী, পশ্চিমবঙ্গ সরকারের (west bengal) একাধিক জনকল্যাণমূলক প্রকল্প জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। প্রশংসিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ভাবনা। এ

কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, মমতার প্রকল্পে অর্থ সাহায্য করতে পারে বিশ্ব ব্যাঙ্ক

শেষ আপডেট: 30 August 2021 11:34

দ্য ওয়াল ব্যুরোঃ কন্যাশ্রী হোক, কিংবা রূপশ্রী আর সবুজ সাথী, পশ্চিমবঙ্গ সরকারের (west bengal) একাধিক জনকল্যাণমূলক প্রকল্প জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। প্রশংসিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ভাবনা। এবার এই প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারকে আর্থিক সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্কও (world bank)। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে রাজ্যের মহিলাদের উন্নতির কথা চিন্তা করে একাধিক প্রকল্প বাস্তবায়িত করেছে তা নজর কেড়েছে বিশ্ব ব্যাঙ্কের। এই পরিপ্রেক্ষিতে ‘উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম’-এ অর্থ সাহায্যের কথা ভেবেছে তারা। মিলতে পারে প্রায় সাড়ে বারো কোটি মার্কিন ডলার। আরও পড়ুনঃ সিবিআই ছুটছে জেলায় জেলায়, ভোট পরবর্তী হিংসা তদন্তে আরও সাত এফআইআর রাজ্য সরকারের অধিকাংশ প্রকল্পেই মহিলাদের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। কন্যাশ্রী রূপশ্রী ছাড়াও রয়েছে স্বাস্থ্য সাথী এবং হাল আমলের লক্ষ্মীর ভাণ্ডার যেখানে রাজ্যের সমস্ত মহিলাকে মাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে সরকার। সেই অনুযায়ী কাজও হচ্ছে জেলায় জেলায়। শুধু মহিলারাই নন, সরকারি সুবিধা পাচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরাও। সবুজ সাথী কিংবা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতো বিবিধ প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্যেও। এই সমস্ত সরকারি প্রকল্পের খরচ বহন করার জন্য চিন্তা ভাবনা করতে হচ্ছে নবান্নকে। বিশ্ব ব্যাঙ্কের সাহায্য যদি পাওয়া যায় তবে তা রাজ্যের জন্য লাভজনক হবে, সন্দেহ নেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```