Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেডরোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী, টুইটারে দিলেন দেশাত্মবোধের ডাক

দ্য ওয়াল ব্যুরো: সকাল ৭টা বেজে ৩০ মিনিটে লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী। আজ সকাল ১০টায় কলকাতার (Kolkata) রেড রোডে (Red Road) পতাকা উত্তোলন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রেডরোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী, টুইটারে দিলেন দেশাত্মবোধের ডাক

শেষ আপডেট: 15 August 2022 05:50

দ্য ওয়াল ব্যুরো: সকাল ৭টা বেজে ৩০ মিনিটে লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী। আজ সকাল ১০টায় কলকাতার (Kolkata) রেড রোডে (Red Road) পতাকা উত্তোলন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সেই উপলক্ষে কুচকাওয়াজেরও আয়োজন করা হয়েছে। স্বাধীনতার ৭৫ পূর্তি উপলক্ষে এবার সারা দেশ জুড়ে সাজো সাজো রব। দেশ জুড়ে চলছে আজাদি কা অমৃত মহোৎসব পালন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্ট থেকে স্বাধীনতা দিবস উদযাপনের ডাক দেওয়া হয়েছে। তিনি লিখেছেন,’ ভারতের স্বাধীনতা এনেছেন যে সকল বীর সংগ্রামীরা আজ তাঁদের স্মরণ করার দিন। আমরা, ভারতবাসী, অবশ্যই তাঁদের মনে রাখব এবং নিজেদের মৌলিক কর্তব্য ও অধিকারের প্রতি অবিচল থাকব’।

https://twitter.com/MamataOfficial/status/1558883684840665088

আজ লালকেল্লায় পতাকা উত্তোলনের পর ভবিষ্যতে ৫টি বড় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ বছর এই সংকল্পগুলিতে অবিচল থাকার জন্য জাতির উদ্দেশে ডাক দিয়েছেন তিনি।

ঘুড়ির ডুডলে ভারতের স্বাধীনতা, অভিনব ভাবনা গুগলের


```