Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা চাপিয়ে দেওয়া হচ্ছে না, কেউ কেউ ভুল বোঝাচ্ছে: মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে নতুন শিক্ষানীতি (new education policy) প্রবর্তন করতে চাইছে নবান্ন। এ ব্যাপারে গঠিত এম্পাওয়ার্ড কমিটি সুপারিশ করেছে যে স্কুলগুলিতে তিনটি ভাষা চালু করা হোক। আর বাংলা ভাষা পড়ানোর চেষ্টা করা হোক (Mamata Banerjee on Ben

বাংলা চাপিয়ে দেওয়া হচ্ছে না, কেউ কেউ ভুল বোঝাচ্ছে: মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 9 August 2023 11:49

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে নতুন শিক্ষানীতি (new education policy) প্রবর্তন করতে চাইছে নবান্ন। এ ব্যাপারে গঠিত এম্পাওয়ার্ড কমিটি সুপারিশ করেছে যে স্কুলগুলিতে তিনটি ভাষা চালু করা হোক। আর বাংলা ভাষা পড়ানোর চেষ্টা করা হোক (Mamata Banerjee on Bengali language)। একমাত্র দ্য ওয়ালে প্রথম দিনই লেখা হয়েছিল যে বাংলা পড়া বাধ্যতামূলক করার কথা বলছে না সরকার। তবে সরকারের চেষ্টা থাকবে যত বেশি সংখ্যক ছেলেমেয়েকে বাংলা পড়ানো।

কিন্তু এর পরেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বিভ্রান্তি তৈরি হওয়ায় বুধবার ফের বিষয়টি পষ্টাপষ্টি করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Bengali language)।

এদিন ঝাড়গ্রামে জনজাতি মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন,“কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বকছে। আমরা থ্রি ল্যাঙ্গোয়েজ তথা তিনটি ভাষা ফর্মুলা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে থাকবে মাতৃভাষা। যারা অলচিকিতে পড়ে তাদের প্রথম ভাষা হবে অলচিকি। দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা রাখতে পারে। যেমন দার্জিলিংয়ে নেপালি ভাষায় অনেকে পড়ে। ওটাই ওদের প্রথমভাষা। তাই কারও ওপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়।”

জাতীয় শিক্ষানীতিতে তিন-ভাষা ফর্মুলায় জোর দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেখানে বলা হয়েছে, প্রাথমিক থেকেই পড়ুয়াদের তিনটি ভাষা শেখাতেই হবে। হিন্দি, ইংরেজি ও থার্ড ল্যাঙ্গুয়েজে যে কোনও একটি ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। মোদী সরকারের শিক্ষানীতিতে বলা হয়েছিল, একদম প্রাথমিক স্তর থেকেই প্রতিটি শিশুর একাধিক ভাষা শেখা উচিত। সেখানে মাতৃভাষার সঙ্গে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিক্ষাতেও জোর দেওয়ার কথা বলা হয়।

তবে নবান্নের স্পষ্ট অবস্থান হল, জাতীয় শিক্ষানীতি হুবহু মানা হবে না। প্রথম শ্রেণি থেকে বাংলা পড়ানোর চেষ্টা করতে হবে, তবে তা বাধ্যতামূলক নয়। রাজ্যের মতে, আপার প্রাইমারি থেকে তিন ভাষা শিক্ষা চালু করাই শ্রেয়। তাহলে শিশুদের উপর চাপ কম পড়বে। এদিন ফের সে কথাটাই মুখ্যমন্ত্রী স্পষ্ট করতে চেয়েছেন।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, এরই পাশাপাশি আঞ্চলিক ভাষা শিক্ষার উপরেও জোর দেওয়া হচ্ছে। এজন্য উচ্চশিক্ষা দফতরের অধীনে সাব রিজিওনাল ডেডিকেটেড ব্রাঞ্চ তৈরির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কথায়, “সাঁওতালি, নেপালি, রাজবংশী, কুড়মি ইত্যাদি ভাষার জন্য সাব রিজিওনাল ডেডিকেটেড ব্রাঞ্চ তৈরি করছি। এই ব্রাঞ্চের মাধ্যমেই আমরা আঞ্চলিক সমস্ত ভাষার মানোন্নয়ন করব।” এদিন জঙ্গলমহলে জনজাতির উন্নয়নে ১১০০ কোটি টাকা মূল্যের প্রকল্প উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘ভালবাসা দিয়ে জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছি’ মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের মঞ্চে পুরনো কথা মনে করালেন


```