
শেষ আপডেট: 11 April 2022 12:34
দ্য ওয়াল ব্যুরো: মিলন মেলা প্রাঙ্গণে বিশ্ববাংলা মেলা গ্রাউন্ডের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠান চলাকালীনই এদিন এক অন্য ছবি দেখা গেল। আমন্ত্রিত অতিথি অভ্যাগতদের ঝালমুড়ি (Jhalmuri) খাওয়ালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: কলকাতার রোপওয়ে নিরাপদ, জানাল সায়েন্স সিটি কর্তৃপক্ষ
বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধন উপলক্ষে সোমবার মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এছাড়াও সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা শিল্পপতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। সেখানেই এদিন দেখা যায় অতিথিদের ঝালমুড়ি খাওয়ানো হচ্ছে।

এক ব্যক্তি ঝালমুড়ি বানিয়ে অতিথিদের হাতে হাতে দিয়ে আসেন সেই ঠোঙা। অনুষ্ঠান প্রাঙ্গণ ঘুরে ঘুরে ঝালমুড়ি বিলি করতে দেখা যায় তাঁকে। উপস্থিত অতিথিরাও মন ভরে খান মুখরোচক সেই খাবার।

বলা বাহুল্য, সরকারি অনুষ্ঠানে এমন ঝালমুড়ি বিতরণ সচরাচর দেখা যায় না। ফলে এই উদ্যোগ চর্চায় উঠে এসেছে সহজেই। সূত্রের খবর, ডব্লুউবিআইডিসি আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফ থেকেই অতিথিদের ঝালমুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল।