Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এরা চেসেস্কু, হিটলারের থেকেও এক কাঠি উপরে: বিবিসির অফিসে আয়কর হানা নিয়ে গর্জে উঠলেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: বিবিসি-র দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর হানার (Income Tax Raid in BBC Office) ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মুখ্যমন্ত্রী বিধানসভায় নিজের চেম্বারে সাংবাদিকদের বলেন, ‘আমি স্ট্রং

এরা চেসেস্কু, হিটলারের থেকেও এক কাঠি উপরে: বিবিসির অফিসে আয়কর হানা নিয়ে গর্জে উঠলেন মমতা

শেষ আপডেট: 15 February 2023 11:45

দ্য ওয়াল ব্যুরো: বিবিসি-র দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর হানার (Income Tax Raid in BBC Office) ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মুখ্যমন্ত্রী বিধানসভায় নিজের চেম্বারে সাংবাদিকদের বলেন, ‘আমি স্ট্রংলি কনডেম করছি। যদি বেআইনি কিছু থাকে তাহলে তো তাদের চিঠি দিয়ে জানতে চাইতে পারত। আমি তো মনে করি না বিবিসি সরকারের বিরুদ্ধে কিছু করেছে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এটা রাজনৈতির প্রতিহিংসা। সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।’ তাঁর কথায়, ‘মিডিয়া যদি ওদের বিরুদ্ধে একটাও খবর করে, তাহলে ওরা পরের দিনই তার চাকরি খেয়ে নেয়। ওরা ওদের দু’মুখো নীতি লুকোতে পারবে না।’ ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রী ‘ওরা’ বলতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে বুঝিয়েছেন।

মমতা এদিন নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, 'এরা চেসেস্কু, হিটলারের থেকেও বড় একনায়ক। কে কী করেছে আমি জানি না। কিন্তু বিবিসি স্বানামধন্য প্রতিষ্ঠান। একটা সময়ে আমরা সবার আগে বিবিসির থেকেই সব খবর পেতাম। কিন্তু এটা যা চলছে তা সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'দেশে এরা আর সংবাদমাধ্যম বলে কিছু থাকতে দেবে না। এখন দেশকে বাঁচাতে পারে একমাত্র বিচারব্যবস্থাই।'

প্রসঙ্গত, বিবিসি-র দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর হানার ঘটনা নিয়ে একাধিক বিরোধী দল মুখ খুলেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেছেন, ‘এটা বিনাশ কালে বিপরীত বুদ্ধির পরিচয়।’ বিবিসি’ অফিসে আয়কর হানা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রমুখ।

মমতার বাজেটে নিশানায় মোদী সরকার, ‘কেন্দ্রের নীতিতে নাভিশ্বাস দেশবাসীর’


```