'দুয়ারে সরকার' তিন কোটি ছুঁল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: গত ১৬ অগস্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্পের দ্বিতীয় দফা। এই পর্যায়ে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের কাজ চলছে। 'দুয়ারে সরকার'-এর (Duyare Sarkar) অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mam
শেষ আপডেট: 10 September 2021 08:01
দ্য ওয়াল ব্যুরো: গত ১৬ অগস্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্পের দ্বিতীয় দফা। এই পর্যায়ে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের কাজ চলছে। 'দুয়ারে সরকার'-এর (Duyare Sarkar) অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।
কোভিড-১৯ সারাতে লাল পিঁপড়ের চাটনির দাওয়াই, কী বলল সুপ্রিম কোর্ট?
মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, 'দুয়ারে সরকার' প্রকল্পের ক্যাম্পে ইতিমধ্যে তিন লক্ষ মানুষ গিয়েছেন, যা রেকর্ড। ১৬ অগস্ট থেকে এই প্রকল্প শুরু হয়েছে। এখনও এক মাসও সম্পূর্ণ হয়নি। তাতেই এত মানুষ প্রকল্পের সুবিধা নিতে গিয়েছেন যা রীতিমতো নজির। মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি এই খবর শুনে অত্যন্ত খুশি। এর জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি আধিকারিকদের অভিনন্দন জানাতে চাই। বাংলার মানুষকে অনেক ধন্যবাদ।
https://twitter.com/MamataOfficial/status/1436202234581172224?s=19
'দুয়ারে সরকার' ক্যাম্পে নানা ধরনের সরকারি কাজ হচ্ছে। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজই সবচেয়ে বেশি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে মাসে টাকা দেবে সরকার। এই প্রকল্পই এবারের 'দুয়ারে সরকার'কে সুপারহিট করে তুলেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'