Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গাসাগরে যাওয়া যাবে হেলিকপ্টারেও, পরিষেবা উদ্বোধন মমতার, বুড়িগঙ্গা সেতু নিয়ে তোপ কেন্দ্রকে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দিন কয়েক বাদেই শুরু গঙ্গাসাগর মেলা (Ganga Sagar Mela)। তার আগেই পুণ্যার্থীদের জন্য বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাডের উদ্বোধন করলেন তিনি

গঙ্গাসাগরে যাওয়া যাবে হেলিকপ্টারেও, পরিষেবা উদ্বোধন মমতার, বুড়িগঙ্গা সেতু নিয়ে তোপ কেন্দ্রকে

শেষ আপডেট: 4 January 2023 10:13

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দিন কয়েক বাদেই শুরু গঙ্গাসাগর মেলা (Ganga Sagar Mela)। তার আগেই পুণ্যার্থীদের জন্য বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাডের উদ্বোধন করলেন তিনি। ফলে কেউ যদি চান, সহজেই হেলিকপ্টারে চেপে চলে আসতে পারেন গঙ্গাসাগরে। তবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে বুড়িগঙ্গা সেতু নিয়ে কেন্দ্রকে তোপও দাগেন মমতা।

আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। সেই মেলায় আসতে যাতে পুণ্যার্থীদের কোনও অসুবিধা না হয়, তাই এক ঝাঁক নতুন পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তিনটি হেলিপ্যাডের পাশাপাশি একটি স্থায়ী জেটি ঘাট তৈরি করা হয়েছে। এছাড়াও কাকদ্বীপে নতুন সেতুরও উদ্বোধন করেন মমতা।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে নতুন সেতু উদ্বোধন করার কথা বলার পরেই মমতা বলেন, 'বুড়িগঙ্গা নদীর ওপর একটা ব্রিজ তৈরি করতে চেয়েছিলাম। ব্রিজের জন্য অনেক টাকার প্রয়োজন। এই নিয়ে আমি কেন্দ্রকে অনেকবার বলেছি টাকার জন্য। একটা সময় ওরা রাজিও ছিল। কিন্তু এখন পিছিয়ে গিয়েছে। আমি নীতি আয়োগের বৈঠকে এই বিষয়টা তুলব।'

এখানেই থেমে থাকেননি মমতা। কুম্ভমেলার মতো গঙ্গাসাগর মেলাকেও জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার বিষয়টিও তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'কুম্ভ মেলার জন্য কেন্দ্র টাকা দেয়, গঙ্গাসাগরের জন্য বাতাসাও দেয় না। কুম্ভ মেলা অনেক বড় মেলা হয়তো, কিন্তু সেখানে যাওয়া অনেক সহজ। তবে এখানে আসতে গেলে জলপথ পেরিয়ে আসতে হয়।' সেইজন্যই বুড়িগঙ্গা নদীর ওপর নতুন ব্রিজ নিয়ে সওয়াল করেছিলেন বলে জানান তিনি।

এবারের গঙ্গাসাগর মেলায় যাতে কারওর কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য একাধিক সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। নতুন জেটি, হেলিপ্যাড তৈরির পাশাপাশি গঙ্গাসাগরে আগত সকলের জন্য পাঁচ লাখ টাকা ইনসিওরেন্স করা হয়েছে সরকারের তরফে।

মুখ্যমন্ত্রীর 'কবিতা বিতান' এবার ইংরেজিতে! প্রকাশিত হবে এই বইমেলায়, আছে তাঁর নতুন বইও


```