Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘কেমন আছেন, পিছনে কেন, সামনে আসুন’, বিমান বসুকে দেখে ছুটে গেলেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: ড. সিভি আনন্দ বোসের শপথ গ্রহণ পর্ব ততক্ষণে শেষ। নতুন রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার সদস্য-সহ উপস্থিত সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। সৌজন্য বিনিময় করছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে দ্বিতীয়

‘কেমন আছেন, পিছনে কেন, সামনে আসুন’, বিমান বসুকে দেখে ছুটে গেলেন মমতা

শেষ আপডেট: 23 November 2022 06:35

দ্য ওয়াল ব্যুরো: ড. সিভি আনন্দ বোসের শপথ গ্রহণ পর্ব ততক্ষণে শেষ। নতুন রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার সদস্য-সহ উপস্থিত সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। সৌজন্য বিনিময় করছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে দ্বিতীয় সারিতে বসেছিলেন সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। ভিড়ের মধ্যে আচমকাই তাঁকে দেখতে পেয়ে ছুটে যান মুখ্যমন্ত্রী (Chief Minister)। বলেন, ‘বিমানদা কেমন আছেন? পিছনে বসে কেন, সামনে আসুন।’ বিমান বসুর হাত ধরে তাঁকে সামনের সারিতে একটি চেয়ার টেনে এনে বসান মুখ্যমন্ত্রী। দু’জনের খানিক সময় কথা হয়।

নতুন রাজ্যপালের (Governor) শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে সম্ভবত বিমান বসুই ছিলেন সবচেয়ে প্রবীণ। সিভি আনন্দ বোসের আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। রাজ্যপাল হাত নেড়ে বিমান বসুর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। আসন থেকে উঠে গিয়ে প্রবীণ নেতার সঙ্গে কথা বলেন গোপালকৃষ্ণ। বাংলার রাজ্যপাল পদ থেকে বিদায় নেওয়ার আগে দীর্ঘ বিদায়বার্তায় রাজ্যের বহু মানুষের সম্পর্কে নিজের অনুভূতি লিপিবদ্ধ করে গিয়েছেন গোপালকৃষ্ণ। তাতে রাজনীতিবিদ বিমান বসুর সুখ্যাতি আছে।

শপথ অনুষ্ঠানে বিজেপি ও কংগ্রেসের কাউকে দেখা যায়নি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামে চেয়ার রাখা ছিল। ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসনও। তাঁরা কেউই যাননি শপথ অনুষ্ঠানে।

রাজভবন থেকে বেরনোর মুখে বিমানবাবু বলেন, মুখ্যমন্ত্রী তাঁর শরীর-স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। সুস্থতা কামনা করেছেন।

আনন্দ বোসের শপথে নেই শুভেন্দু, হাজির প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ, সিপিএম নেতা বিমান বসু


```