Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেপ্টেম্বরে মাদ্রিদে যাচ্ছেন মমতা, পরের বাণিজ্য সম্মেলনে থিম দেশ কি স্পেন!

রফিকুল জামাদার আগামী মাসে তথা সেপ্টেম্বরে ইউরোপ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Europe visit)। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে সেপ্টেম্বর মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে হতে পারে মমতার সেই সফর। সম্ভবত

সেপ্টেম্বরে মাদ্রিদে যাচ্ছেন মমতা, পরের বাণিজ্য সম্মেলনে থিম দেশ কি স্পেন!

শেষ আপডেট: 15 August 2023 09:50

রফিকুল জামাদার

আগামী মাসে তথা সেপ্টেম্বরে ইউরোপ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Europe visit)। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে সেপ্টেম্বর মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে হতে পারে মমতার সেই সফর। সম্ভবত স্পেনে যাবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, আগামী বছর বাণিজ্য সম্মেলন তথা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (BENGAL GLOBAL BUSINESS SUMMIT) (BGBS) জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই সূত্রেই স্পেন সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে সামিল হতে পারেন বাংলার শিল্প ও বণিক মহলের একটি প্রতিনিধি দল। সেই সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প দফতরের কর্তারাও থাকতে পারেন প্রতিনিধি দলে।

কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত প্রয়োজনে বিদেশ ভ্রমণে গেলে কেন্দ্রের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তা সরকারি কর্মসূচি হলে বিদেশ মন্ত্রককে জানাতে হয়। তাতে দুটি সুবিধা হয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রের সরকার চাইলে রাজ্যের মন্ত্রীর মাধ্যমে কূটনৈতিক দৌত্য চালাতে পারেন। আর দুই, সে দেশের ভারতীয় দূতাবাস প্রটোকল বাবদ লজিস্টিক সাপোর্ট দেয়।

তবে কেন্দ্রের সঙ্গে এ সব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা কিছুটা তিক্ত। একবার চিনের কুনমিং সফরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন মমতা। কিন্তু মোদী সরকার তাতে রাজি হয়নি। পরে একবার শিকাগোতে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাতেও আপত্তি জানিয়েছিল বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সম্ভাব্য ইউরোপ সফরের ব্যাপারে নবান্ন আনুষ্ঠানিক ভাবে বিদেশ মন্ত্রককে জানাবে। (Mamata Banerjee Europe visit)

নবান্ন সূত্রে বলা হচ্ছে, স্পেন সফরে গিয়ে সেখানকার বেশ কয়েকটি শিল্প সংস্থার কর্তার সঙ্গে বৈঠক করার লক্ষ্য রয়েছে মমতার। সেই সব বৈঠকের জন্য দ্বিপাক্ষিক প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। নবান্নের এক আমলার কথায়, মুখ্যমন্ত্রীর লক্ষ্য হল বাংলায় উৎপাদন ক্ষেত্রে বিদেশি লগ্নি টানার চেষ্টা করা। যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এটা ইতিবাচক যে ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই উৎপাদন ক্ষেত্রে বিদেশি লগ্নি আসা শুরু হয়েছে। চিন আর প্রেফার্ড ডেস্টিনেশন নয়। সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল সরকার।

'স্বাধীনতা দিবসের পতাকা তুললে বলছে মার্ডার করে দেব! তৃণমূলের নামে কারা এরা?' বড় প্রশ্ন নওসাদের


```