বাংলায় আবার শুরু হচ্ছে 'দুয়ারে সরকার', কবে থেকে ক্যাম্প? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে 'দুয়ারে সরকার' প্রকল্প আবার শুরু হচ্ছে শীঘ্রই। সোমবার তার দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই জানিয়েছেন আবার
শেষ আপডেট: 1 November 2021 12:51
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে 'দুয়ারে সরকার' প্রকল্প আবার শুরু হচ্ছে শীঘ্রই। সোমবার তার দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই জানিয়েছেন আবার দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প বসবে। 'দুয়ারে সরকার' আবার শুরু হবে ১৬ নভেম্বর থেকে।
১৬ অগস্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী চালু হয়েছিল 'দুয়ারে সরকার' প্রকল্প। জায়গায় জায়গায় এর ক্যাম্প বসে। তাতে ভিড় করেন অগণিত মানুষ। পুজোর আগে এই প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এবার চলতি মাস থেকেই আবার তা শুরু হবে।
কলকাতায় বার-রেস্তোরাঁ বন্ধের সময় বদল আজ থেকেই, বিস্তারিত জেনে নিন
'দুয়ারে সরকার' ক্যাম্পে নানা ধরণের সরকারি কাজ হয়। সরকারি যাবতীয় প্রকল্পের সুযোগযুবিধা বুঝে নেওয়া, পরিষেবাসবটাই পাওয়া যায় এই ক্যাম্পে। 'লক্ষ্মীর ভাণ্ডার', 'স্বাস্থ্যসাথী', 'খাদ্যসাথী' প্রভৃতি রাজ্য সরকারের নতুন প্রকল্পগুলির কাজ চলছে দুয়ারে সরকারের ক্যাম্পে। দেখা গেছে, লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভিড় করেছেন। আবার দুয়ারে সরকার ক্যাম্প বসলেও এই প্রকল্পের জনপ্রিয়তাই শীর্ষে থাকে কিনা সেটাই দেখার।
উপনির্বাচনের জন্য রাজ্যের চার কেন্দ্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উপনির্বাচন মিটে গেলেই দুমাসের টাকা একসঙ্গে ঢুকে যাবে এই সমস্ত কেন্দ্রের আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'