Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তির উৎস খুঁজতে মামলা, নাম নেই মমতা ও অভিষেকের

https://www.youtube.com/watch?v=yBRywEiO8gI দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আজ, সোমবার মামলাটি করেন বিজেপি নেতা (BJP) ও আইনজীবী তরুণজ্য

মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তির উৎস খুঁজতে মামলা, নাম নেই মমতা ও অভিষেকের

শেষ আপডেট: 30 August 2022 15:04

https://www.youtube.com/watch?v=yBRywEiO8gI

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আজ, সোমবার মামলাটি করেন বিজেপি নেতা (BJP) ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর দাবি, ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)পরিবারের সদস্যদের সম্পত্তি বেড়েছে। বাড়ার পরিমাণ অস্বাভাবিক। মামলায় তাই ইডি, সিবিআই ও আয়কর দফতরকে দিয়ে তদন্ত করানোর আবেদন জানানো হয়েছে। তবে মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নথিভুক্ত করা হয়নি।

মামলা দায়ের নিয়ে তরুণজ্যোতির দাবি, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একসময় বলেছিলেন, সারদার সব টাকা রয়েছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পরিবারের কাছে। সেই টাকাই বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার হচ্ছে। মামলাটিতে দুটি সংস্থার নামও উল্লেখ করা হচ্ছে। বিপুল টাকার সম্পত্তি জলের দামে কেনা হয়েছে। যেকারণে মুখ্যমন্ত্রী মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় , বাবুন বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায়- সহ পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

উল্লেখ্য, এদিনই পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা বোঝাতে রামায়ণের কাহিনীর উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, পরিবার তথা ভাই বোনেদের সম্পত্তি তাঁর নয়। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ আমাকে একজন বলেছে, দিদি আপনার নামেও কেস করেছে। আপনার নাকি প্রপার্টি অনেক বেড়েছে! আমি তাঁকে বলেছি, এ সব গল্প কোথায় পায়?”

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভ্রাতৃবধূ ও ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাজরীর সম্পত্তির উৎস নিয়ে হাইকোর্টে আগেই মামলা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় কাজরী বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের এবং স্বামীর সঞ্চয়, জমিজমা এবং হাতে থাকা নগদ মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি সম্পদের হিসাব পেশ করেছেন। হলফনামায় জানানো হয়েছে কাজরীদেবী ও তাঁর স্বামী, দু’জনেই সোশ্যাল ওয়ার্কার।‌ নিজেকে সমাজকর্মী বলে পরিচয় দেওয়া কাজরী কীভাবে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, সেই প্রশ্ন তুলেই জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে।

আমি একা, ভাই-বোনদের সম্পত্তি আমার নয়, সাফ কথা মমতার


```