Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাদের সরকার হবে সাফ? বলাটাই পাপ: মমতা

দ্য ওয়াল ব্যুরো: গতমাসেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, ২০২১ সালে বাংলায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গড়বে গেরুয়া শিবির। মঙ্গলবার নেতাজি ইনডোর থেকে বাংলার ম

আমাদের সরকার হবে সাফ? বলাটাই পাপ: মমতা

শেষ আপডেট: 5 November 2019 08:43

দ্য ওয়াল ব্যুরো: গতমাসেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, ২০২১ সালে বাংলায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গড়বে গেরুয়া শিবির। মঙ্গলবার নেতাজি ইনডোর থেকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  পাল্টা দাবি করলেন, ২০২১ সালে বাংলায় তাঁদেরই সরকার হবে। এদিন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সভা ডেকেছিল শিক্ষা দফতর। সেখানেই মূল বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে মমতার গলায় শোনা গেল, একুশের ভোটের স্লোগান। বললেন, “কেউ যদি মনে করে আমাদের সরকার হবে সাফ, মানুষ মনে করে তোমাদের কথা বলাটাই পাপ।” বাংলার বিজেপি নেতারা প্রায়ই বলছেন, লোকসভায় তৃণমূলকে অর্ধেক আসনে নামিয়ে আনা গিয়েছে। একুশের বিধানসভায় পুরোটা সাফ হয়ে যাবে। সেই সূত্র ধরেই মমতা এদিন বিজেপির নাম না করে তোপ দেগেছেন। তাঁর কথায়, “আগামী দিনে ফের মা মাটি মানুষের সরকার হবে। এই সরকার থাকবে, গর্বের সঙ্গে কাজ করবে। দাঙ্গা করে নয়, বিভেদ করে নয়, মানুষের সঙ্গে থেকে কাজ করবে।” এ ব্যাপারে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা বলেন, “২০১৮ সালের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উনিশের লোকসভার স্লোগান বেঁধে দিয়েছিলেন দিদি। বলেছিলেন বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ। ভোট শেষে দেখা গিয়েছে ২২টি আসন জুটেছে। তারমধ্যে আবার কয়েকটি টেনেটুনে। একুশেও দেখুন না কী হয়!” ব্যাঙ্ক সংযুক্তিকরণ, মেরুকরণের রাজনীতি-সহ একাধিক ইস্যুতে এদিনের সভায় মোদী সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কলেজ শিক্ষকদের বেতন কাঠামো নিয়েও এদিন বড় ঘোষণা করেছেন মমতা। জানিয়েছেন, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ইউজিসির সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শিক্ষকরা। তবে ইউজিসির সংশোধিত বেতন কাঠামো চালু হলেও কোনও রকম এরিয়ার মিলছে না। তার পরিবর্তে ২০১৬-১৯ তিন বছর ৩ শতাংশ হারে বেতনবৃদ্ধি হবে। এককালীন এই টাকা দেওয়া হবে কলেজ শিক্ষকদের। ইউজিসি হারে বেতন দীর্ঘদিনের দাবি কলেজ শিক্ষকদের। এ নিয়ে মামলা-মোকদ্দমাও হয়েছে। কলেজ শিক্ষকদের দাবি ছিল, ২০১৬ সাল থেকেই কার্যকর হোক ইউজিসি হারে বেতন। মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকারের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে দাঁড়িয়েও যতটা সম্ভব তিনি করছেন।

```