Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম অন্যটা কংগ্রেস: মালদহে মমতা

শনিবার মালদহ দক্ষিণের সুজাপুরে সভা থেকে বরকত সাহেবের নাম নিয়েই কংগ্রেস-বিজেপি-সিপিএমকে এক বন্ধনীতে রেখে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম অন্যটা কংগ্রেস: মালদহে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 28 April 2024 15:35

দ্য ওয়াল ব্যুরো: মালদহ বলতেই রাজনৈতিক মানচিত্রে উঠে আসে কংগ্রেসের প্রবাদপ্রতিম নেতা প্রয়াত বরকত গনিখান চৌধুরীর নাম। শনিবার মালদহ দক্ষিণের সুজাপুরে সভা থেকে সেই বরকত সাহেবের নাম নিয়েই কংগ্রেস-বিজেপি-সিপিএমকে এক বন্ধনীতে রেখে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মালদহবাসীকে সতর্ক করে মমতা বলেন, "বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আরেকটা কংগ্রেস!"

নিজের বক্তব্য়ের সপক্ষে মুখ্যমন্ত্রী বলেন, "আমি তো বরাবরই কংগ্রেসকে সাহায্য করতে চেয়েছি। বিধানসভায় ওদের একটাও আসন নেই। তবু লোকসভায় দু'টো আসন দিতে চেয়েছিলাম। ওরা নিল না, সিপিএমের হাত ধরল। আপনারা চান, বাংলায় আমি সিপিএমের কাছে আত্মসমপর্ণ করি?"

ভিড় থেকে সমস্বরে আওয়াজ ওঠে, "না"।

বর্তমানে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু বরকত আতাউর গনি খান চৌধুরীর ভাই আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু)। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রে জিতে আসছেন তিনি। এবারে এখানে তৃণমূল প্রার্থী করেছে  শাহনওয়াজ় আলি রেইহানকে।

মমতা বলেন, "মনে রাখবেন, মালদহ লোকসভা কিন্তু আগে কখনও তৃণমূল পায়নি। একুশের বিধানসভায় আপনারা আমাদের ঢেলে ভোট দিয়েছিলেন বলে বিজেপিকে আটকাতে পেরেছিলাম, তাহলে এবারেও নয় কেন?"

মমতার কথায়, "বরকতদাকে আমরা শ্রদ্ধা করি। তিনি যতদিন ছিলেন আপনারা কংগ্রেসকে ভোট দিয়েছেন। আমরা খুশি হয়েছি। কিন্তু এখনও কেন বার বার ওদেরই ভোট দেবেন? মৌসম বেনজির নূরকে তো আমরাই জিতিয়েছিলাম। কিন্তু লোকসভায় গিয়ে যে চুপ করে বসে থাকে, মানুষের কথা বলে না, তাঁকে কেন প্রার্থী করব? মহুয়া মৈত্রকে দেখুন। সংসদে বিজেপির বিরুদ্ধে মুখ খুলতো বলে ওকে তাড়িয়ে দিয়েছে।"

২০২১ সালে সুজাপুর থেকে জিতেছিলেন তৃণমূলের মহম্মদ আব্দুল গনি। যদিও ভোটে জেতার পর থেকে তাঁকে নিয়ে মানুষের মধ্যে বিস্তর ক্ষোভ রয়েছে। এদিন বক্তব্যের শুরুতেই সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি যদি কেউ করে তাতে দলের অভিমান হলে মানুষের কাছে ভুল স্বীকার করা উচিত। আপনারা বিধানসভায় গণি সাহেবকে জিতিয়েছিলেন। মালদহকে মর্য়াদা দিয়ে তাঁকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান করি। তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এখন থেকে এখানটা আমি নিজে দেখব।"

মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, তাঁর নজরেব সবটাই থাকে। তাই কেউ ভোটে জিতে এলাকায় অবহেলা করলে সেটাও তাঁর নজর এড়ায় না। মনে করিয়েছেন, "বাম আমলে রাজ্যের সংখ্যালঘুরা বঞ্চিত ছিল। রাজ্য বাজেটে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করা হত চারশো কোটি টাকা, এখন সেখানে বরাদ্দের পরিমাণ সাড়ে চার হাজার কোটি!"


```