Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার ঘোষণা: বাংলার মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে (Coromandel Express) দুর্ঘটনার পর রাতে কেন্দ্রের তরফে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল। শনিবার অকুস্থলে পৌঁছে বাংলার যাঁরা প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটন

মমতার ঘোষণা: বাংলার মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য

শেষ আপডেট: 3 June 2023 09:17

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে (Coromandel Express) দুর্ঘটনার পর রাতে কেন্দ্রের তরফে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল। শনিবার অকুস্থলে পৌঁছে বাংলার যাঁরা প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায় (Karamandal Express Accident) তাঁদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আমি আশা করব সব রাজ্য সরকারই তাঁদের রাজ্যের মৃতদের পরিবারের পাশে দাঁড়াব। আমরাও সর্বোতভাবে পরিবারগুলির পাশে আছি। বাংলার অনেক মানুষ এই ট্রেনে ছিলেন। আমাদের রাজ্যের বড় ক্ষতি।’

দুপুর একটার খবর, করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা ২৮০ পেরিয়ে গিয়েছে। আহতের সংখ্যা ৬০০-র বেশি। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, বাংলার পক্ষ থেকে চিকিৎসক, নার্স, উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বালেশ্বরে। শনিবারও ৭০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

এদিন ডুমুরজলা থেকে কপ্টারে বালেশ্বর যান মুখ্যমন্ত্রী। নেমে পথমে যান দুর্ঘটনাস্থলে। তারপর সেখান থেকে যান হাসপাতালে। স্থানীয় স্কুলেও যান, যা কার্যত মর্গ হয়ে উঠেছে, ক্লাসরুমে রাখা রয়েছে লাশের সারি। ওড়িশা সরকারের আধিকারিক, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, রেল কর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি।

ইতিমধ্যেই বাংলার অনেকের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। কেউ তামিলনাড়ু, কেউ চেন্নাইয়ে রাজমিস্ত্রি বা অন্য কাজে যাচ্ছিলেন। ছিলেন বহু রোগী, যাঁরা চিকিৎসার জন্য যাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, নবান্নে কন্ট্রোল রুম চলছে। মুখ্যসচিবের নেতৃত্বে তদারকির কাজ চালাচ্ছে রাজ্য সরকার।

পাশাপাশি, সারা রাজ্যের সব জেলাশাসককে তিনি নির্দেশ দিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের সঙ্গে যেন ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখেন তাঁরা। বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের খাওয়া-থাকার বন্দোবস্তেও যেন ত্রুটি না হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি।

'গরিবের ভরসা' করমণ্ডলে যান বাংলার শ্রমিকরা, চিকিৎসার জন্য রোগীও থাকেন অনেক, সেই ট্রেনই 'মৃত্যু এক্সপ্রেস'


```