Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে…', বোলপুর স্টেশনে দাঁড়িয়ে বিশ্বভারতীকে হুঁশিয়ারি মমতার

দ্য ওয়াল ব্যুরো: অমর্ত্য সেনের জমি বিবাদ (Amartya sen Land Dispute) নিয়ে তপ্ত হয়ে আছে শান্তিনিকেতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ধর্না অবস্থানে বসছে সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য

'অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে…', বোলপুর স্টেশনে দাঁড়িয়ে বিশ্বভারতীকে হুঁশিয়ারি মমতার

শেষ আপডেট: 5 May 2023 15:44

দ্য ওয়াল ব্যুরো: অমর্ত্য সেনের জমি বিবাদ (Amartya sen Land Dispute) নিয়ে তপ্ত হয়ে আছে শান্তিনিকেতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ধর্না অবস্থানে বসছে সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের সংঘাতে প্রথম থেকেই নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছেন মমতা। বারবার মমতাকে এই বিষয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেছে। এদিন মালদহ থেকে ফেরার পথে বোলপুর স্টেশনে ট্রেন দাঁড়াতেই দরজার কাছে চলে আসেন মমতা। স্টেশনে ছিল তৃণমূলকর্মীদের ভিড়। শুক্রবারও বোলপুরে দাঁড়িয়ে বিশ্বভারতীর (Visva Bharati) উচ্ছেদ নোটিস নিয়ে মুখ খোলেন মমতা।

মালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে সেই ট্রেন এসে দাঁড়ায় বোলপুর স্টেশনে। ট্রেনের গেটের সামনে এসে মমতা বলেন, 'অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে… আমাকে তো চেনে না। আমি যা দেব না।'

গত জানুয়ারি মাসে বীরভূম জেলা সফরে গিয়ে সৌজন্য সাক্ষাতের জন্য শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছে যান মমতা। সে সময়েই অমর্ত্য সেনের হাতে তাঁর জমির দলিল সংক্রান্ত নথিপত্র তুলে দেন তিনি। শুধু তাই নয়, সেখানে দাঁড়িয়েই বিশ্বভারতী নিজেই যেখানে রাজ্য সরকারের কাছ থেকে বিনা পয়সায় জমি পেয়েছে, সেখানে কীভাবে অন্যের জমিকে নিজের জমি হিসেবে দাবি করছে তারা!

কিন্তু বিতর্ক সেখানে থামেনি। বিশ্বভারতী নোটিস পাঠায় অমর্ত্য সেনকে। সেই নোটিসে লেখা ছিল, '১৫ দিনের মধ্যে বিশ্বভারতীর জমি ছেড়ে দিতে হবে।' আগামীকাল অর্থাৎ ৬ মে শেষ হচ্ছে ১৫ দিন। তাই ৬ ও ৭ মে অমর্ত্য সেনের বাড়ি 'প্রতীচী'র সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি করতে বলেন মমতা। সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছে জেলা তৃণমূল।

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে অমর্ত্য সেনের জমি বিবাদ নিয়ে বিশ্বভারতীর বিরুদ্ধে সুর চড়াতে শোনা গেছে। নবান্নের সভাঘর থেকে সংবাদিক বৈঠকে মমতা এই প্রসঙ্গে বলেছিলেন, 'আমি ওদের ঔদ্ধত্য দেখছি। শুনছি বুলডোজার দিয়ে অমর্ত্য সেনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া দেবে। আমিও দেখব, যদি বাড়ি ভাঙতে আসে, আমি গিয়ে বসে থাকব।' শুক্রবার সেই এই সুরে ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।

ডিএ আন্দোলনকারীরা শনিতে মমতা-অভিষেকের পাড়ায়, মিছিল নগরীতে নয়া ইতিহাস


```