Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে হেনস্থা করা হচ্ছে, গণতন্ত্রে এটা হয় না: মমতা

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। ওই কমিটির অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বেছে বেছে ওই ১৩ সেপ্টেম্বরে অভিষেকক

রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে হেনস্থা করা হচ্ছে, গণতন্ত্রে এটা হয় না: মমতা

শেষ আপডেট: 11 September 2023 12:06

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। ওই কমিটির অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বেছে বেছে ওই ১৩ সেপ্টেম্বরে অভিষেককে ইডির তলব নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিরোধীদের একাংশ। এবার এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রীর কথায, “অভিষেককে নানাভাবে বিরক্ত করা হচ্ছে। কোনও কারণ ছাড়াই হেনস্থা করা হচ্ছে। আসলে আমাদের যুব রাজনৈতিক নেতাদের সহ্য করতে পারছেন না। এটা রাজনৈতিক প্রতিহিংসা। গণতন্ত্রে এটা হয় না।” কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, “যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনার সম্পর্ক ভাল হতে পারে, আবার ভাল নাও হতে পারে। কিন্তু তা বলে প্রতিহিংসা ঠিক নয়।”

এই প্রসঙ্গেই ৩৪ বছরের বাম জমানার প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী দাবি করেছেন, “আমি তো সিপিএমের কাউকে (যারা ৩৪ বছর ক্ষমতায় ছিল) টাচ করিনি।” তবে বিজেপির ধারাবাহিক প্রতিহিংসা ওদের কাছেই ব্যুমেরাং হয়ে ফিরে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আজকে আপনারা ক্ষমতায় আছেন, তাই এসব করছেন। কাল আপনারা যখন ক্ষমতায় থাকবেন না তখন তো অন্য কেউ আসবে। তারাও তো এটাই করবে।”

রবিবার সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে ইডির তলবের প্রসঙ্গটি জানিয়ে নাম না করে মোদী-শাহকে কটাক্ষের সুরে লেখেন, ‘৫৬ ইঞ্চির ছাতির ভীরুতা এবং অন্তঃসারশূন্যতা দেখে অবাক না হয়ে উপায় কী!’ এরপরই এদিন এবিষয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী।

উল্লেখ্য, এর আগে শেষবার অভিষেককে ইডি ডেকে পাঠিয়েছিল পঞ্চায়েত ভোটের আগে। সেই সময় নবজোয়ার যাত্রায় ভোটের প্রচারে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও সেবারে যাত্রা থেকেই অভিষেক সাফ জানিয়েছিলেন, ভোটের আগে ইডির কাছে হাজিরা দিয়ে নষ্ট করার মতো সময় নেই তাঁর কাছে। পঞ্চায়েত নির্বাচন মেটার পর ডাকলে যাবেন বলে জানিয়েছিলেন তিনি।

তবে তারপর আর তাঁকে তলব করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে চোখের অস্ত্রোপচার করিয়ে ফিরেও আসেন অভিষেক। যদিও এবারের তলবে তিনি হাজিরা দেবেন কিনা সে ব্যাপারে এখনও কিছু জানাননি অভিষেক।

লিপস এন্ড বাউন্ডস সংক্রান্ত একটি মামলার শুনানিতে ইডি জানিয়েছিল, এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ওই সংস্থার সিইও পদে রয়েছেন। এরপরেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হচ্ছে না। আগামী ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি ইডিকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সে কারণেই তড়িঘড়ি ইডির তলব বলেই একাংশের বক্তব্য।

আরও পড়ুন: রাজ্যপালের পাঠানো মধ্যরাতের চিঠিতে কী আছে, জানিয়ে দিলেন মমতা


```