Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দিল্লিতে একটা পুজোয় অনুমতি, অন্য রাজ্যে তো দেয়ইনি, আমি কিন্তু দিলাম: মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি ছাড়া দিল্লির কোনও সর্বজনীন দুর্গাপুজোয় অনুমতি দেয়নি অরবিন্দ কেজরিওয়াল সরকার। এনিয়ে অনেকেই বলছিলেন, কেজরিওয়াল যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বন্ধু হোক, প্রশাসক হিসেবে দু'জনের দৃষ্টিভঙ্গির বিস্ত

দিল্লিতে একটা পুজোয় অনুমতি, অন্য রাজ্যে তো দেয়ইনি, আমি কিন্তু দিলাম: মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 12 October 2020 12:16

দ্য ওয়াল ব্যুরো: চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি ছাড়া দিল্লির কোনও সর্বজনীন দুর্গাপুজোয় অনুমতি দেয়নি অরবিন্দ কেজরিওয়াল সরকার। এনিয়ে অনেকেই বলছিলেন, কেজরিওয়াল যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বন্ধু হোক, প্রশাসক হিসেবে দু'জনের দৃষ্টিভঙ্গির বিস্তর ফারাক দেখা যাচ্ছে। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে নিজেই দিল্লি ও অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা টেনে দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে তিনি বলেন, "দিল্লিতে তো একটা মাত্র পুজোর অনুমতি দিয়েছে। উত্তরপ্রদেশ-সহ অন্য রাজ্যে তো অন্য রাজ্যে তো পার্মিশনই দিচ্ছে না। আমি কিন্তু দিলাম।" তবে মুখ্যমন্ত্রী এদিন পইপই করে বলেন, সতর্কতা মেনেই উৎসব পালন করতে হবে। দূরত্ব বিধি মানা ও সারাক্ষণ মাস্ক পরার কথা বলেন মমতা। পাশাপাশি এ-ও বলেন, গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে। করোনা আবহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কী ভাবে হবে তা নিয়ে সংশয় ছিলই। তবে রাজ্য সরকার বিশেষ কোনও কড়াকড়ি অথবা বিধি আরোপের পথে হাঁটেনি। বরং, জনসচেতনতার উপরেই বিষয়টি ছেড়েছে নবান্ন। সেই সঙ্গে ক্লাবগুলিকে অনুদানের অঙ্ক বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দিল্লিতে টাকা দেওয়া তো দূরের কথা, পার্কে পুজো করার অনুমতিও দেয়নি কর্পোরেশন। কয়েকটি পুজো কমিটি ঘট পুজোর অনুমতি চেয়েছিল, তাও মেলেনি এখনও পর্যন্ত। সিআর পার্ক কালীবাড়িতে পুজো হলেও সর্বসাধারণের প্রবেশ নিষেধ। অঞ্জলি থেকে সন্ধিপুজো, সবই স্থানীয় কেবল চ্যানেলে সম্প্রচারিত হবে। বাড়িতে বসেই তা দেখতে হবে। গতকাল, রবিবার 'সানডে সংবাদ’ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, ”কোনও ধর্ম বা ভগবান বলেনি, জীবনের ঝুঁকি নিয়ে হইহই করে উৎসব করতে হবে। ধর্মে বিশ্বাস রয়েছে সেটা দেখানোর জন্য একসঙ্গে অনেকে মিলে বাইরে বেরিয়ে জমায়েত করার কোনও দরকার নেই। যদি আমরা সেটা করি তাহলে আরও বেশি নিজেদের বিপদ ডেকে আনব। ভগবান কৃষ্ণ বলেছেন নিজের লক্ষ্যে মনোনিবেশ কর। আমাদের লক্ষ্য হচ্ছে এই ভাইরাসকে শেষ করে মানবতাকে বাঁচানো। এটাই আমাদের ধর্ম। এটাই গোটা বিশ্বের ধর্ম।”

আরও পড়ুন: ‘ভগবান বলেনি, জীবনের ঝুঁকি নিয়ে উৎসব করতে হবে!’ পুজোর আগে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

তাঁর কথায়, “কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কোনও ধর্ম বা ভগবান বলে না বাইরে বেরিয়ে জাঁকজমক করে উৎসব করতে হবে।” এবছর ঘরে বসেই উৎসব পালন করার পরামর্শ দেন তিনি। চিকিৎসকদের জয়েন্ট ফোরাম মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছিল, পুজোয় যদি মানুষের ভিড় নিয়ন্ত্রণ না করা যায় তাহলে বড় বিপদ হবে। রাজ্যের হাসপাতালগুলিতে জায়গা পাওয়া যাবে না। তা ছাড়া একাধিক গবেষণায় শীত কালে করোনা সংক্রমণের বিস্ফোরণ হবে বলে আশঙ্কা করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, একুশের ভোটের পুজোয় কোনও বিধি চাপানোর ঝুঁকি নিতে চায় না রাজ্য সরকার। কারণ লোকসভা ভোটের প্রচারে এসে অমিত শাহরা বলেছিলেন, বাংলায় মমতা সরকার দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, বিজেপির মেরুকরণ ঠেকাতেই নবান্ন পুজোর ব্যাপারে কোনও কড়াকড়ি করছে না। কিন্তু তাঁদের প্রশ্ন, ভোটের অঙ্ক কষতে গিয়ে রাজ্যের মানুষকে বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে না তো?

```