Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সিপিএম থেকে বহিষ্কৃত ঋতব্রতকে আদিবাসী কমিটির মাথায় বসালেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: আদিবাসী উন্নয়নে কোর কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সিপিএম-এ থাকার সময়ই তাঁর বিরুদ্ধে একাধিক মহিলা দলে অভিযোগ করে

সিপিএম থেকে বহিষ্কৃত ঋতব্রতকে আদিবাসী কমিটির মাথায় বসালেন মমতা

শেষ আপডেট: 6 July 2018 10:24

দ্য ওয়াল ব্যুরো: আদিবাসী উন্নয়নে কোর কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সিপিএম-এ থাকার সময়ই তাঁর বিরুদ্ধে একাধিক মহিলা দলে অভিযোগ করেন। চারিত্রিক কারণে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিশন করে দল। এরপর কমিশন এবং তার চেয়ারম্যান মহম্মদ সেলিম সহ একাধিক সিপিএম নেতার বিরুদ্ধে বাইরে মুখ খোলেন। তখনই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে  তাড়িয়ে দেয় সিপিএম।  সিপিএম-থেকে বহিষ্কারের পর বিজেপি’র সঙ্গে গা ঘেঁষাঘেঁষি শুরু করেছিলেন রাজ্যসভার এই সাংসদ। সে সময় তাঁর ‘ইয়ার দোস্ত’ হয়ে উঠেছিলেন মুকুল রায়। সেখানে বিশেষ সুবিধা করতে না পেরে আশুতোষ কলেজ কাঁপানো এই ছাত্র নেতা ক্রমশ শাসক দলের কাছাকাছি আসার চেষ্টা শুরু করেন। বিজেপি বিরোধী লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ হিসেবে প্রচার করেন একদা এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আইকনিক লিডার অফ দ্য ইউথ’ বলে সম্বোধন করেন ঋতব্রত। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের ঢক্কানিনাদেও খামতি রাখেননি এক সময়ের বুদ্ধবাবুর স্নেহধন্য। তখনই আন্দাজ করা গিয়েছিল। ২১ জুলাই যে তাঁর তৃণমূলের মঞ্চে উদয় হতে পারে সে খবরও দ্য ওয়াল-এই প্রথম প্রকাশিত হয়েছিল। কিন্তু তার আগেই ষোল কলা পূর্ণ হলো। এক্ষুণি হয়তো সরাসরি তৃণমূলে যোগ দেবেন না রাজ্যসভার সাংসদ। তাহলে তাঁকে দলত্যাগের কারণে সাংবিধানিক জটিলতার মধ্যে পড়তে হতে পারে। তাই মুখ্যমন্ত্রীও সবটা বুঝে তাঁকে সরকারি কমিটির দায়িত্ব দিলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ। সংসদের ট্যুরিজম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য তরুণ এই সাংসদ। এ বার রাজ্য সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ কমিটির ভার তাঁর কাঁধে মমতা দিলেন যার রাজনৈতিক তাৎপর্য এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপরিসীম। কেন? পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় তৃণমূলের ভরাডুবি হয়েছে। ইতিমধ্যেই দলের কোর কমিটির বর্ধিত সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের সাংগঠনিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। মূলত ওই এলাকাগুলি জনজাতি অধ্যুষিত। নির্বাচনের প্রাথমিক পর্যালোচনায় দলের শীর্ষ নেতাদের কাছে যে রিপোর্ট উঠে এসেছিল তাতে চমকে গিয়েছিলেন সকলে। তার প্রধান কারণ ছিল, জঙ্গলমহলের মানুষের উন্নয়নের টাকা আসলে গিয়েছে স্থানীয় শাসক নেতাদের পকেটে। আর এ থেকেই জনতার ক্ষোভের প্রতিফলন ঘটে পঞ্চায়েতের ব্যালট বাক্সে। তখনই ঠিক হয়ে গিয়েছিল জঙ্গলমহলের উন্নয়নের জন্য সরকারের অসংখ্য প্রকল্প ঠিকঠাক রূপায়ন হচ্ছে কিনা তা দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে। আর সেই কমিটিরই চেয়ারম্যান করা হল ২০১২-র ৯ এপ্রিল দিল্লি বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়-অমিত মিত্রদের ঘিরে বিক্ষোভ দেখানো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।

```