Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর মন্ত্রী সরকারি জমি দখল করে মল বানিয়েছেন, অভিযোগ মমতার মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা উত্তরবঙ্গে বিজেপির ( BJP ) বড় নেতা জন বার্লার ( John Barla ) বিরুদ্ধে মঙ্গলবার বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক ( Malay Ghatak ) । তাঁর সরাসরি অভিযোগ, জন বার্

মোদীর মন্ত্রী সরকারি জমি দখল করে মল বানিয়েছেন, অভিযোগ মমতার মন্ত্রীর

শেষ আপডেট: 13 December 2022 15:21

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা উত্তরবঙ্গে বিজেপির ( BJP ) বড় নেতা জন বার্লার ( John Barla ) বিরুদ্ধে মঙ্গলবার বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক ( Malay Ghatak ) । তাঁর সরাসরি অভিযোগ, জন বার্লা কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর চা বাগানের শ্রমিকদের জন্য কিচ্ছু তো করেননি। উল্টে তিন তলা বাড়ি করেছেন। সেই সঙ্গে সরকারি জমি দখল করে শপিং মল বানিয়েছেন। মলয়ের কথায়, এখন শুনছি একটা চা বাগানও কিনেছেন।

মলয় ঘটকের এই অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে, জন বার্লা বলেন, “ও কে যে ওর কথার উত্তর দেব? আমি নিজের টাকা জমিয়ে কি বাড়ি কিনতে পারিনা? আমি কি মাইনে পাইনা?” জন বার্লার বলেন, “ওরা কেন আমাকে নিয়ে কথা বলছে? ওরা নিজেদের কাজ করুক না। আমি চুরি করে ভোটে জিতি নি। আমি মানুষের ভোটে জিতেছি।”

জন বার্লা অবশ্য শপিং মলের ব্যাপারে জবাব দেননি। উল্টে বিষয়টি তিনি অন্য মাত্রা দিতে চান। আদিবাসী আবেগের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এলে এখানে বাড়ি বানাতে দেওয়া হচ্ছে। আর আমাদের আদিবাসীরা যদি বাড়ি বানাতে চায় তা হলে কি ওদের অনুমতি নিতে হবে?

শুভেন্দুর উদ্দেশে দিলীপ? ‘মর্নিং ওয়াক করতে দম লাগে’

চা-শ্রমিকদের বেতন, আধার কার্ড, পিএফ-এর মতো সমস্যাগুলো নিয়ে মঙ্গলবার জলপাইগুড়িতে বিশেষ কর্মসূচি নিয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তারা জলপাইগুড়িতে অবস্থিত প্রভিডেন্ট ফান্ডের রিজিওনাল অফিস অভিযানের ডাক দেয়। সেই কর্মসূচিতেই যোগ দিতে এসেছিলেন শ্রম মন্ত্রী মলয় ঘটক। রাজ্যের চা-শ্রমিকদের দুর্দশা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে গিয়ে সেখানেই তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সমালোচনা করেন। মলয় ঘটক জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে চা-শ্রমিকদের সমস্যা না মিটলে উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাও করবে চা-শ্রমিকরা।


```