Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মালদহে তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার! গ্রেফতার অভিযুক্ত

বাড়িতে অস্ত্র রাখার অভিযোগ তৃণমূলের এক সংখ্য়ালঘু সেলের নেতাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার মালদহের মোথাবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই নেতার কাছ থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। 

মালদহে তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার! গ্রেফতার অভিযুক্ত

শেষ আপডেট: 23 October 2024 18:25

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বাড়িতে অস্ত্র রাখার অভিযোগ তৃণমূলের এক সংখ্য়ালঘু সেলের নেতাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার মালদহের মোথাবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই নেতার কাছ থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনা সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।

পুলিশ সূত্রে জানাগিয়েছে, ধৃত ওই তৃণমূল নেতার নাম আব্দুস সালাম। তিনি তৃণমূলের সংখ্য়ালঘু সেলের মোথাবাড়ি অঞ্চলের সভাপতি পদে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, ওই তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ। এরপরই আব্দুসকে গ্রেফতার করা হয়। কেন ওই নেতা বাড়িতে অস্ত্র মজুত করেছিলেন, তা খতিয়ে দেখছে মোথাবাড়ি থানার পুলিশ।

এই ঘটনায় সামনে আসতে মালদহে রাজনৈতিকমহলে উত্তেজনা ছড়ায়। বিরোধী দল বিজেপি এই ঘটনা নিয়ে সরব হয়েছে। বিজেপি সম্পাদক অম্লান ভাদুড়ির কথায়, "তৃণমূল দলটা পুরোটা দুর্বত্তায়ন হয়েছে। ক্রিমিনাল, তোলাবাজে ভরে গিয়েছে।" অম্লানবাবুর দাবি, "বারে বারে ওই নেতার মুখে হুমকি সুর শোনা যায়। তিনি বলেছেন, আন্দোলন শুরু করব। তার আন্দোলন মানে বিরোধীদের নিকেশ করা। সেই কারণেই, গতকাল তৃণমূলের ওয়ার্ডে বোমা বিস্ফোরণে বাচ্চা আহত হল'। একই সঙ্গে পুলিশ সুপারকে ঘটনাটির দিকে নজর রাখতে বলেছেন বিজেপির ওই নেতা। 


```