Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

শিকলবন্দি জামাই! সদ্য বিবাহিতা মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মাত্র ২৫ দিন হয়েছে বিয়ের। অভিযোগ, তার মধ্যে পণের জন্য মেয়েকে মারধর এমনকী তাঁকে খুনের চেষ্টা করেছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বাগে পেয়ে জামাইকে শিকল দিয়ে বেঁধে উচিত শাস্তি দিলেন (Son in law Locked) মেয়ের বাড়ির

শিকলবন্দি জামাই! সদ্য বিবাহিতা মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ

শেষ আপডেট: 5 September 2023 12:01

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মাত্র ২৫ দিন হয়েছে বিয়ের। অভিযোগ, তার মধ্যে পণের জন্য মেয়েকে মারধর এমনকী তাঁকে খুনের চেষ্টা করেছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বাগে পেয়ে জামাইকে শিকল দিয়ে বেঁধে উচিত শাস্তি দিলেন (Son in law Locked) মেয়ের বাড়ির লোকজন। এমনই ঘটনা ঘটেছে মালদহের (Maldah) রতুয়ায়।

অভিযুক্ত জামাইয়ের নাম আকরাম আলি। জানা গেছে, রতুয়া (Maldah) থানার সুলতানগঞ্জের বাসিন্দা আকরাম আলির সঙ্গে কয়েক দিন আগেই জুবেইদা বিবি নামে এক তরুণীর বিয়ে হয়। বিয়ের সময় ৯০ হাজার টাকা পণের দাবি করে ছেলের বাড়ির লোকজন।

জুবেইদার বাবা ভ্যানচালক। উপার্জনের টাকা জমিয়ে ও ধার দেনা করে ৫০ হাজার টাকাই ছেলের বাড়ির লোকজনকে দিতে পেরেছিলেন। অভিযোগ, বিয়ের পর থেকে জুবেইদার উপর পণের টাকার জন্য অকথ্য অত্যাচার চালাতে থাকে স্বামী আকরাম ও তাঁর পরিবার। এমনকী জুবেইদাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। ভয়ে শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়িতে পালিয়ে আসেন জুবেইদা।

কিন্তু বকেয়া পণের দাবি নিয়ে শ্বশুরবাড়িতে হাজির হয় জামাই আকরাম। তখনই রাগে-ক্ষোভে জামাইকে শিকল দিয়ে বেঁধে ফেলেন জুবেইদার বাড়ির লোকজন। এই নিয়ে আকরামের পরিবার লোকজন গ্রামে সালিশি সভা বসালেও জুবেইদার পরিবার জামাইকে রেহাই দেয়নি।

আকরাম আলির অভিযোগ, 'স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছিল। দুজনের মধ্যে হাতাহাতিও হয়। কিন্তু স্ত্রী বাপের বাড়ি চলে আসায় সোমবার তাকে নিতে এসেছিলাম। সেই থেকে আমাকে বেঁধে রেখেছে।'

আরও পড়ুন: বাঁকুড়ায় শ্যুটআউট, তৃণমূল নেতার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৩


```