
শেষ আপডেট: 2 July 2022 10:56
দ্য ওয়াল ব্যুরো: মালদহে (Maldah) সাংঘাতিক দুর্ঘটনা! ৭০ জন স্কুল পড়ুয়াকে নিয়ে উল্টে গেল বাস (School Bus)। স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জোরকদমে চলছে উদ্ধারকার্য।
ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের পলিটেকনিক কলেজের কাছে। শনিবার সেই রাস্তা দিয়ে স্কুল থেকে ফিরছিল ওই স্কুলবাসটি। তার মধ্যে ৭০ জন পড়ুয়া ছিল বলে খবর। বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পড়ুয়াদের উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে বিশাল পুলিশবাহিনী।
দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে মালদহ মানিকচক রাজ্য সড়ক। দুর্ঘটনার খবরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন: হায়দরাবাদে মোদী, ডাকাতদের ছবিতে ছেয়েছে নিজামের শহর