Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Maldah: মালদহে হনুমানজি পেলেন ৪০৪ কেজির লাড্ডু! হনুমান জয়ন্তীতে মহা ধুমধাম, ভক্তের ভিড়

দ্য ওয়াল ব্যুরো: হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার রাজ্যের নানা প্রান্তে নানা আয়োজন করা হয়েছিল (Maldah)। কোথাও কোথাও বেশ ধুমধামের সঙ্গেই পালিত হয়েছে হনুমান জয়ন্তী। তবে মালদহের হনুমান জয়ন্তী নজর কাড়ল। হনুমানজির উদ্দেশে সেখানে মোট ৪০৪ কেজ

Maldah: মালদহে হনুমানজি পেলেন ৪০৪ কেজির লাড্ডু! হনুমান জয়ন্তীতে মহা ধুমধাম, ভক্তের ভিড়

শেষ আপডেট: 17 April 2022 02:43

দ্য ওয়াল ব্যুরো: হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার রাজ্যের নানা প্রান্তে নানা আয়োজন করা হয়েছিল (Maldah)। কোথাও কোথাও বেশ ধুমধামের সঙ্গেই পালিত হয়েছে হনুমান জয়ন্তী। তবে মালদহের হনুমান জয়ন্তী নজর কাড়ল। হনুমানজির উদ্দেশে সেখানে মোট ৪০৪ কেজির লাড্ডু নিবেদন করা হল।

আরও পড়ুন: ভারতীয় চকলেটের লোভে লুকিয়ে 'অনুপ্রবেশ'! বিএসএফের হাতে গ্রেফতার বাংলাদেশি যুবক

হনুমানজির পুজোয় লাড্ডু অবধারিত। মালদহের (Maldah) দক্ষিণ বালুচরের হনুমান মন্দিরে এদিন ধুমধামের সঙ্গেই পুজোর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই হনুমানজির উদ্দেশে নিবেদন করা হয় চার-চারটি বিশালাকার লাড্ডু, যার প্রতিটির ওজন ১০১ কেজি। অর্থাৎ সব মিলিয়ে মোট ৪০৪ কেজির লাড্ডু দেওয়া হয়।

এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে ইংরেজবাজার সহ মালদহের একাধিক এলাকায় হনুমান মন্দিরগুলি সেজে ওঠে অন্য সাজে। বিশেষ পুজোর আয়োজন করা হয় প্রায় সবকটি এলাকাতেই।

দক্ষিণ বালুচর হনুমান মন্দিরে ভোগ হিসেবে যে চার লাড্ডু নিবেদন করা হয়েছিল তা দেখতে রীতিমতো ভিড় জমে যায়। বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসেন বিশালাকার সেই লাড্ডু একবার চোখে দেখতে। পুজো উপলক্ষে মন্দিরে উপস্থিত হয়েছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এবং ওই এলাকার কাউন্সিলার কাকলি চৌধুরী। মন্দির কমিটির সভাপতি রঞ্জিত পোদ্দার বলেন, লাড্ডু দেখতে অনেক মানুষ এসেছিলেন, ভিড় হয়ে গেছিল।


```