Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Maldah Murder: মর্মান্তিক! স্ত্রীকে খুন করে পালিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে খুন করার ২৪ ঘণ্টার মধ্যে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্বামী (Maldah Murder)। গতকাল সন্ধ্যে নাগাদ মালদহের শ্রীপুর রেলস্টেশনের ৫০০ মিটার দূরে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয়

Maldah Murder: মর্মান্তিক! স্ত্রীকে খুন করে পালিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শেষ আপডেট: 13 March 2022 14:29

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে খুন করার ২৪ ঘণ্টার মধ্যে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্বামী (Maldah Murder)। গতকাল সন্ধ্যে নাগাদ মালদহের শ্রীপুর রেলস্টেশনের ৫০০ মিটার দূরে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় রেল পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় (Maldah Murder)।

জানা গেছে, গতকাল সাত সকালে মালদহ সামসী নতুন কান্ডারন এলাকায় এক গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে (Maldah Murder)। মৃত গৃহবধূর নাম শুকতারা বিবি। তাঁর বয়স ৪০। স্ত্রীকে খুন করার পর থেকে অভিযুক্ত স্বামী সেরাজুল হক পলাতক। এই ঘটনার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে মালদহ সামসি শ্রীপুর স্টেশনে ৫০০ মিটার দূরে সেরাজুলের দেহ উদ্ধার হয়। চলন্ত ট্রেনে থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুকতারা বিবি এবং তাঁর স্বামী সেরাজুল ইসলামের তিন ছেলে এবং এক মেয়ে। বড় ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকে। বর্তমানে  সেরাজুল কর্মহীন ছিলেন। সেই কারণে স্ত্রী শুকতারার সঙ্গে হামেশাই অশান্তি লেগে থাকত তাঁর। গতকাল ভোরে তাঁদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে স্থানীয়রা এসে দেখতে পান ঘরের মেঝেতে শুকতারা বিবির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সেরাজুল উধাও (Maldah Murder)। খবর পেয়ে সামসী ফাঁড়ি ও চাঁচল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরের দিনই সেরাজুলের রক্তাক্ত দেহ উদ্ধার হল।

শাশুড়ির সঙ্গে লুকোচুরি খেলে বৌমার গয়না নিয়ে হেলেদুলে পালাল চোর


```