Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাধাষ্টমীতে সাজছে মালদহ, সপ্তাহ জুড়ে কী কী আয়োজন জানুন

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: কথিত আছে, কৃষ্ণের আবির্ভাবের প্রায় ১৫ দিন পরে শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মথুরার বরসনায় রাজা বৃষ ভানু ও তাঁর স্ত্রী কীর্তিদার ঘরে আবির্ভূত হয়েছিলেন রাধা। সেই বিশ্বাস থেকে এই দিনটিকে রাধাষ্টমী (Malda Radhastami) হিসা

রাধাষ্টমীতে সাজছে মালদহ, সপ্তাহ জুড়ে কী কী আয়োজন জানুন

শেষ আপডেট: 22 September 2023 10:10

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: কথিত আছে, কৃষ্ণের আবির্ভাবের প্রায় ১৫ দিন পরে শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মথুরার বরসনায় রাজা বৃষ ভানু ও তাঁর স্ত্রী কীর্তিদার ঘরে আবির্ভূত হয়েছিলেন রাধা। সেই বিশ্বাস থেকে এই দিনটিকে রাধাষ্টমী (Malda Radhastami) হিসাবে পালন করা হয়ে থাকে।

আগামীকাল, শনিবার সেই তিথি। তাই শুক্রবার থেকেই মালদহে রাধাষ্টমী মহোৎসব (Malda Radhastami) পালনের প্রস্তুতি শুরু হয়েছে। ইংরেজবাজার, পুরাতন মালদহ, বুলবুলচণ্ডী, গাজোল, বামানগোলার বিভিন্ন মন্দিরে রাধারানির আরাধনার প্রস্তুতি চলছে।

বাচামারীর রাধাগোবিন্দ মন্দিরে আটদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাধাষ্টমী উৎসব পালন হবে। কীর্তনের সুরে মেতে উঠবে গোটা মন্দির। শুক্রবার থেকে শুরু হয়েছে গেছে উৎসবের প্রস্তুতি। বিকেলে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে রাধারানির জন্য হরিনামের মধ্যে দিয়ে মহানন্দা নদী থেকে জল নিয়ে আসা হবে। সন্ধেয় ভগবত পাঠ ও কীর্তনের আসরে রয়েছে।

এই মন্দির কমিটির সম্পাদক গোবিন্দ পাল জানিয়েছেন, রাধাকৃষ্ণের লীলা কীর্তন দেখতে রাধাষ্টমীতে নদিয়া, মুর্শিদাবাদ থেকে ভক্তরা এই মন্দিরের আসেন। পাঁচ দিন ধরে চলে নাম কীর্তনের অনুষ্ঠান। আগামী বৃহস্পতিবার কুঞ্জভঙ্গ ও চৈতন্য মহাপ্রভুর ভোগ নিবেদনের করা হবে ভক্তদের মধ্যে। শুক্রবার অনুষ্ঠানের শেষ দিনে থাকবে দধিমঙ্গল।

বুলবুলচণ্ডী এলাকায় রয়েছে শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির। সেখানেও প্রতিবছরের মতো রাধাষ্টমীর আয়োজন চলছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে। রাধারানির মহা অভিষেকের পর রাতে খোল, করতাল সহ কীর্তন করে স্থানীয় এলাকা পরিক্রমার আয়োজন করা হয়।

পিছিয়ে নেই মালদহের ইসকন মন্দিরও। সেখানেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ১০ রকম অন্নের সঙ্গে ১০ রকমের সব্জি, নানা ধরণের মিষ্টি ভোগের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: দেশের সেরা পর্যটন গ্রামের তকমা পেয়ে উৎসবের আমেজ কিরীটেশ্বরীতে! এখন অপেক্ষা উন্নয়নের


```