Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত রোগীকে জীবিত বলে রাতভর চিকিৎসা! মালদহের নার্সিংহোমের বিরুদ্ধে থানায় নালিশ পরিবারের

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মৃত রোগীকে জীবিত বলে সারারাত চিকিৎসা চালিয়ে যাওয়ার অভিযোগ। সকালে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিবার। মালদহ (Malda) শহরের গৌড় রোডের ওই নামী নার্সিংহোম (nursing home) কর্তৃপক্ষের বিরুদ্ধে ইংরেজবা

মৃত রোগীকে জীবিত বলে রাতভর চিকিৎসা! মালদহের নার্সিংহোমের বিরুদ্ধে থানায় নালিশ পরিবারের

শেষ আপডেট: 23 April 2023 11:00

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মৃত রোগীকে জীবিত বলে সারারাত চিকিৎসা চালিয়ে যাওয়ার অভিযোগ। সকালে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিবার। মালদহ (Malda) শহরের গৌড় রোডের ওই নামী নার্সিংহোম (nursing home) কর্তৃপক্ষের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশসূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বনমালী সরকার। গাজোল থানার শিক্ষক পল্লির বাসিন্দা ছিলেন তিনি।

বনমালীবাবুর পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে শনিবার গৌড় রোডের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। রাতে নার্সিংহোম থেকে ফোন করে বলা হয় রক্ত লাগবে। রাতে না দিতে পারলেও সকালের মধ্যে রক্ত জোগাড় করে দিলে হবে বলেও নার্সিংহোমের তরফে জানানো হয়। রবিবার সকালে পরিবারের লোকেরা জোর করে নার্সিংহোমের ভেতর ঢুকে দেখতে পান তাদের রোগী মারা গেছে। বনমালীবাবুর জামাই সানি দত্ত বলেন, ‘‘মৃত মানুষকে কেন আইসিইউতে রেখে দেওয়া হল। আমরা জোর করে ভিতরে ঢুকে দেখতে পাই আইসিইউ তে রয়েছে আমাদের রোগী, কিন্তু মারা গেছেন। হাত পা ঠান্ডা হয়ে গেছে। অথচ নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কিছুই জানায়নি। মৃত রোগীকে জীবিত বলে চিকিৎসা চালিয়ে গিয়ে মোটা অংকের টাকা দাবি করত।’’

এই মর্মে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অবিলম্বে প্রশাসনের কাছে ওই নার্সিংহোম সিল করে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন মৃতের পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের পাল্টা বক্তব্য অভিযোগ ভিত্তিহীন। রক্ত জোগাড় করতে না পারাতেই ওই রোগীর মৃত্যু হয়েছে। তবে কেন তা পরিজনকে জানানো হয়নি সে ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সোনারপুরে উদ্ধার সন্দেশখালির তৃণমূল কর্মীর দেহ! ফাঁস দেওয়া অবস্থায় বাঁধা ছিল জানলায়


```