Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মালদহে ৭ বছরের মেয়েকে ধর্ষণ প্রতিবেশী জেঠুর! কখনও অটোয়, কখনও বাড়িতেই নির্যাতন

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বয়স মাত্র ৭ বছর। এইটুকু বয়সেই যে ভয়ঙ্কর নির্যাতনের শিকার তাকে হতে হয়েছে, তা জেনে আতঙ্কে শিউরে উঠছেন অনেকেই। কখনও বাড়ির ভিতর, কখনও বা চলন্ত অটোয় বারবার ধর্ষণ করা হয়েছে সাত বছরের মেয়েকে! অভিযুক্ত প্রতিবেশী এক 'জে

মালদহে ৭ বছরের মেয়েকে ধর্ষণ প্রতিবেশী জেঠুর! কখনও অটোয়, কখনও বাড়িতেই নির্যাতন

শেষ আপডেট: 18 September 2023 14:37

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বয়স মাত্র ৭ বছর। এইটুকু বয়সেই যে ভয়ঙ্কর নির্যাতনের শিকার তাকে হতে হয়েছে, তা জেনে আতঙ্কে শিউরে উঠছেন অনেকেই। কখনও বাড়ির ভিতর, কখনও বা চলন্ত অটোয় বারবার ধর্ষণ করা হয়েছে সাত বছরের মেয়েকে! অভিযুক্ত প্রতিবেশী এক 'জেঠু' (Malda minor raped)। ভয়ঙ্কর সেই ঘটনার জেরে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। তার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযুক্তকে।

নিগৃহীতা শিশুটির বাড়ি মালদহের বাচামারি এলাকায়। ৭ বছরের নাবালিকা স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির পড়ুয়া। অভিযোগ, প্রতিবেশী এক প্রৌঢ় একাধিকবার ধর্ষণ করেছে শিশুটিকে। সে যখন বাড়ির বাইরে খেলছিল, সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে একটি অটোর ভিতর প্রথমবার ধর্ষণ করে অভিযুক্ত (minor raped by neighbour)। এরপর ভয় দেখিয়ে তাকে চুপ করিয়ে রাখে সে।

ভয়াবহ সেই নির্যাতনে নাবালিকা অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিকভাবে বাড়ির কাউকে কিছু জানায়নি সে। এর পরের দিন ফের তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। এবারেও আতঙ্কে চুপ করে ছিল নাবালিকা। তারপর অন্য একদিন নিজেরই বাড়ির গেটের কাছে তাকে আবারও ধর্ষণ করছিল ওই প্রৌঢ়। তখন অন্য এক প্রতিবেশী হাতেনাতে ধরে ফেলেন তাকে। (Malda minor raped)

ওই প্রতিবেশীই নিগৃহীতার শিশুটির বাড়িতে পুরো কথা খুলে বলেন। নাবালিকার পরিবারের তরফে দেরি না করে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। শিশুটিকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুরো বিষয়টি তদন্ত করে দেখছি পুলিশ।

‘অনামিকা কি সন্ত্রাসবাদী? চার মাস পরেও কেন পেলেন না চাকরি?’, পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের


```