Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সারা শরীরে হাঁসুয়ার কোপ, দগদগে ঘা, দু’বার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় তরুণীকে কুপিয়ে খুনের চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো: দু’বারই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। আর তাতেই শ্বশুরবাড়িতে অত্যাচারের (Crime) মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। মারধর চলত রোজই। ধারালো অস্ত্রের কোপ বসিয়ে নির্মম নির্য়াতন করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার রাত

সারা শরীরে হাঁসুয়ার কোপ, দগদগে ঘা, দু’বার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় তরুণীকে কুপিয়ে খুনের চেষ্টা

শেষ আপডেট: 24 September 2021 07:26

দ্য ওয়াল ব্যুরো: দু’বারই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। আর তাতেই শ্বশুরবাড়িতে অত্যাচারের (Crime) মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। মারধর চলত রোজই। ধারালো অস্ত্রের কোপ বসিয়ে নির্মম নির্য়াতন করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার রাতে তরুণীর বিকট আর্তনাদ শুনে আর স্থির থাকতে পারেননি প্রতিবেশীরা। সকলে ছুটে এসে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ভয়াবহ দৃশ্য। ঘরের মেঝেয় শুয়ে কাতরাচ্ছেন তরুণী। সারা শরীরে কালশিটের দাগ। ক্ষত থেকে বেরিয়ে আসছে রক্ত। মালদার ইংরেজপুরে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে গতকাল। বছর বাইশের ওই বধূর নাম অলোকা মণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীর পরিবারের লোকজন তাঁর শ্বশুরবাড়ির দিকেই অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই নির্যাতনের শিকার হচ্ছিলেন তরুণী। পর পর দুবার কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে আরও নির্যাতন আরও বাড়ে। গতকাল তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। প্রতিবেশীরা ছুটে না এলে খুনই হয়ে যেতেন তরুণী। স্থানীয়রা বলছেন, বিয়ের পর থেকেই ওই পরিবারে অশান্তি চলত। তরুণীর স্বামী গোপাল মণ্ডল সব্জি বিক্রেতা। প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। প্রথমবার কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে তরুণীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। দ্বিতীয়বারও মেয়ে হওয়ার পরে তরুণীকে খুন করার চেষ্টা করে তাঁর স্বামী ও শাশুড়ি। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```