Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পায়রার পায়ে বেঁধে জেলাশাসককে চিঠি পাঠাল বিজেপি, ১১ মার্চ উত্তরকন্যা অভিযানের ডাক

পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে না পেরে শেষপর্যন্ত পায়রার পায়ে বেঁধে জেলাশাসকের উদ্দেশে চিঠি পাঠাল বিজেপির ছাত্র সংগঠন। রাজ্যজুড়ে মহিলাদের উপর নির্যাতন সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে সোমবার মালদহে জেলাশাসকের দফতর অভিযান কর্মসূচি নেয় এবিভিপি।

পায়রার পায়ে বেঁধে জেলাশাসককে চিঠি পাঠাল বিজেপি, ১১ মার্চ উত্তরকন্যা অভিযানের ডাক

শেষ আপডেট: 4 March 2024 18:24

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: সোমবার জেলাশাসকের দফতরে অভিযান কর্মসূচি নিয়েছিল এবিভিপি। এই কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় ডিএম অফিস সংলগ্ন চত্বরে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে না পেরে শেষপর্যন্ত পায়রার পায়ে বেঁধে জেলাশাসকের উদ্দেশে চিঠি পাঠাল বিজেপির ছাত্র সংগঠন। রাজ্যজুড়ে মহিলাদের উপর নির্যাতন সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে সোমবার মালদহে জেলাশাসকের দফতর অভিযান কর্মসূচি নেয় এবিভিপি।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী জানান, দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা রাজ্য। প্রতিটা স্তরে দুর্নীতি। এরই বিরুদ্ধে তাঁদের সংগ্রাম। তিনি বলেন, মালদহের জেলাশাসকও দুর্নীতিতে জড়িত। তারই প্রতিবাদ জানাতে এসেছিলাম আমরা। কিন্তু পুলিশের বাধায় আমরা জেলাশাসকের অফিসে ঢুকতে পারলাম না। ব্যারিকেড করে আটকে দেওয়া হল আমাদের। তাই পায়রার পায়ে বেঁধে স্মারকলিপি দিলাম।"

এবিভিপির কর্মসূচি ঘিরে জেলাশাসকের অফিস চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যুহ। পুলিশের বাধায় দ্বিতীয় ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দফতরের দিকে আর এগোতে পারেননি আন্দোলনকারীরা। তারপরেই আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেন পুরনো দিনের মতো পায়রার পায়ে বেঁধে দেবেন স্মারকলিপির চিঠি। এদিনের কর্মসূচি থেকেই ১১ মার্চ উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল এবিভিপি।


```