Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু বৃদ্ধের! ডেঙ্গির সঙ্গেই ভয় ধরাচ্ছে মশাবাহিত এই রোগও

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গির দোসর এবার ম্যালেরিয়া। রাজ্যজুড়ে মশাবাহিত রোগের থাবা ক্রমশই চওড়া হচ্ছে। রাজ্যজুড়ে ইতিমধ্যেই ডেঙ্গিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তার মধ্যেই এবার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে খাস কলকাতার এক বৃদ্ধের মৃত্যু হল (Mala

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু বৃদ্ধের! ডেঙ্গির সঙ্গেই ভয় ধরাচ্ছে মশাবাহিত এই রোগও

শেষ আপডেট: 10 September 2023 12:17

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গির দোসর এবার ম্যালেরিয়া। রাজ্যজুড়ে মশাবাহিত রোগের থাবা ক্রমশই চওড়া হচ্ছে। রাজ্যজুড়ে ইতিমধ্যেই ডেঙ্গিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তার মধ্যেই এবার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে খাস কলকাতার এক বৃদ্ধের মৃত্যু হল (Malaria death)।

মৃতের নাম রামবিদ্যা গুপ্ত। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ওই বৃদ্ধ থাকতেন কলকাতার লেকটাউন থানার দক্ষিণদাঁড়ি এলাকায় (Laketown man died)। ৭১ বছর বয়সি ওই বৃদ্ধ গত ৫ সেপ্টেম্বর ধুম জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁর রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়। তবে তাঁর চিকিৎসা করার বিশেষ সুযোগই পাওয়া যায়নি। পরদিন সকালেই বৃদ্ধের মৃত্যু হয়।

সূত্রের খবর, রামবিদ্যা সাইকেলে চেপে বিভিন্ন জিনিস ফেরি করে বেড়াতেন। হাসপাতালে ভর্তি হওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। প্রাথমিকভাবে বাড়িতেই চিকিৎসা চলছিল। তবে তাতেও জ্বর না কমায় তাঁকে ভর্তি করানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় বৃদ্ধের। তারপরেই তাঁর দেহ নিয়ে পরিজনরা উত্তরপ্রদেশে ফিরে গিয়েছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে খবর, মূলত বেশি বয়সের কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধের। তবে পরপর যেভাবে মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে রাজ্যে, তাতে আতঙ্ক ছড়াচ্ছে। (Malaria death)

গতকাল অর্থাৎ শনিবারেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছিল এক কিশোরীর। দমদম মতিঝিল এলাকার বাসিন্দা ওই কিশোরী দুদিন আগে প্রবল জ্বর ও শরীরে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তার। ডেথ সার্টিফিকেটে হাসপাতালের তরফে ডেঙ্গি শক সিনড্রোমের কথা উল্লেখ করা হয়েছে।

রোজই জ্বর-ডেঙ্গি নিয়ে মানুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে। স্বাস্থ্য দফতরর স্বীকার করে নিয়েছে, ডেঙ্গি সংক্রমণ বেড়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুও (Dengue Death) ঘটছে।

কলকাতাতেও (Kolkata) ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। দিন কয়েক আগেই কলকাতার ল্যান্সডাউনের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছিল। ডেঙ্গি থেকে বাঁচতে প্রচার চালাচ্ছে কলকাতা পুরসভা। মশার উৎপাত কমাতে ভিয়েতনামি মশারি বিলি করা শুরু হয়েছে। কীটনাশক লাগানো এই মশারির গায়ে বসলেই মশা মরবে বলে দাবি পুর আধিকারিকদের। তাছাড়া বাড়িঘরের আশপাশ পরিচ্ছন্ন রাখা, জল জমতে না দেওয়ার কথাও বারবার বলা হচ্ছে। কিন্তু তারপরও ডেঙ্গির প্রকোপ আটকানো যাচ্ছে না।

চিটফান্ড মামলায় গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী! ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ


```