Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মাইথনে ঘুরতে গিয়ে জলাধারে তলিয়ে গেলেন দুই বন্ধু! উদ্ধার একজন, মৃত্যু অন্যজনের

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মর্মান্তিক দুর্ঘটনা আসানসোলে। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মাইথনে জলাধারে (Maithon Dam) তলিয়ে মৃত্যু হল ২২ বছর বয়সি এক যুবকের (man drowned)। তাঁর এক বন্ধুও তাঁরই সঙ্গে তলিয়ে গিয়েছিলেন। তবে তাঁকে উদ্ধা

মাইথনে ঘুরতে গিয়ে জলাধারে তলিয়ে গেলেন দুই বন্ধু! উদ্ধার একজন, মৃত্যু অন্যজনের

শেষ আপডেট: 24 February 2023 18:05

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মর্মান্তিক দুর্ঘটনা আসানসোলে। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মাইথনে জলাধারে (Maithon Dam) তলিয়ে মৃত্যু হল ২২ বছর বয়সি এক যুবকের (man drowned)। তাঁর এক বন্ধুও তাঁরই সঙ্গে তলিয়ে গিয়েছিলেন। তবে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মৃত যুবকের নাম শুভঙ্কর ভগত। তিনি আসানসোলের গোপালপুরের বাসিন্দা। শুক্রবার বিকেলে গোপালপুর থেকে ৬ জন বন্ধু মিলে মাইথনের অমর ঝর্না জলাধারে ঘুরতে গিয়েছিলেন। বিকেল সাড়ে চারটে নাগাদ সেখানে স্নান করছিলেন তাঁরা। তখনই হঠাৎ করে পা পিছলে নীচে পড়ে গভীর জলে তলিয়ে যান শুভঙ্কর এবং নিয়ামতপুরের বাসিন্দা ১৭ বছর বয়সি ধ্রুবজ্যোতি দত্ত।

বন্ধুদের প্রচেষ্টায় বাঁশের সাহায্যে কোনও রকমে ধ্রুবজ্যোতিকে জল থেকে তোলা হয়। তাকে অসুস্থ অবস্থায় সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা চলছে তার।

খবর পেয়ে উদ্ধারকারী দল নিয়ে অমর ঝর্না জলাধারে গিয়ে পৌঁছায় পুলিশ। সেখানে ঘণ্টাখানেক তল্লাশির পর শুভঙ্করের মৃতদেহ উদ্ধার করেন মাইথনের নৌকা চালকরা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

শুভঙ্কর ও ধ্রুবজ্যোতির বন্ধু সোনু রায় জানিয়েছেন, মাইথনে ঘুরতে এসে জলাধারে স্নান করতে নেমেছিলেন দুজন। হঠাৎ করে পা পিছলে গভীর জলে পড়ে যান তারা। বহু চেষ্টার পর ধ্রুবজ্যোতিকে কোনও মতে উদ্ধার করা হয়। কিন্তু শুভঙ্করকে তাঁরা কিছুতেই জল থেকে তুলতে পারেননি।

প্রসঙ্গত, অমর ঝর্না জলাধারে প্রচুর জনসমাগম কম হয়। পর্যটকদের ভিড় তো লেগেই থাকে, তাছাড়াও প্রাক বিবাহ এবং বিয়ের ভিডিওও শ্যুট করা হয়। আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে ওই এলাকায়। কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মাণ হিমঘরের ছাদ! মৃত্যু ৫ জনের, আহত অন্তত ৩০


```